প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
ছদ্মবেশী (বাংলা সিরিজ)
- মুক্তি: হইচই (১০ জুলাই)
- অভিনয়: পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, পায়েল সরকার
- গল্পসংক্ষেপ: প্রবীণ অভিনেত্রী মন্দাকিনী চৌধুরী বুঝতে পারে, আপনজনদের মধ্যেই কেউ তাকে হত্যার চেষ্টা করছে। এ বিষয়ে তদন্তের দায়িত্ব পায় খ্যাপাটে গোয়েন্দা আদিত্য মজুমদার। আভিজাত্য আর ভদ্রতার মুখোশ পরা এই পরিবারের মানুষগুলোর লোভ, পরকীয়া ও পারস্পরিক ষড়যন্ত্রের জাল কেটে কীভাবে সে আসল অপরাধীকে খুঁজে বের করে, তা নিয়েই সিরিজের গল্প।