হোম > বিনোদন > সিনেমা

ঘরে বসে দেখা যাবে আফরান নিশোর ‘দম’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘দম’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’। এখনো দেশ-বিদেশের হলে চলছে সিনেমাটি। এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছে দর্শক। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে দম। ২০ মে রাত ১২টা থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে সিনেমাটি।

সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে তৈরি হয়েছে দম। পরিচালনা করেছেন রেদওয়ান রনি। সিনেমার ট্যাগ লাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। আফগানিস্তানে বাংলাদেশের মোহাম্মদ নূর ইসলাম নামের একজন এনজিওকর্মী অপহরণের শিকার হন। তাঁর অপহৃত হওয়া, টিকে থাকা এবং তাঁর মুক্তির কাহিনি নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

‘দম’ সিনেমার পোস্টার

দম সিনেমায় নূর হয়েছেন আফরান নিশো। নূরের স্ত্রী রানীর চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। আরও আছেন চঞ্চল চৌধুরী, ডলি জহুর প্রমুখ। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই ও চরকি।

ওটিটিতে মুক্তি প্রসঙ্গে পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি দম বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতের মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘরে বা হাতে হাতে পৌঁছে যাবে। দেশ-বিদেশের সবাই এই জয়ের গল্প উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই দম দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। আশা করছি, সবার ঈদ হবে দমদার।’

এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দর্শকেরা বলছেন দম সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রকে লেভেল আপ করেছে। প্রতি সিনেমায় এটাই আমাদের চেষ্টা থাকে। দম সিনেমাটি এখন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে দেখতে পারবেন দর্শকেরা—এটাই আনন্দের।’

আমার সিনেমাগুলো দায়সারাভাবে মুক্তি পাচ্ছে: জিয়াউল রোশান

নতুন সম্ভাবনার বার্তা নিয়ে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব

জাহাঙ্গীরনগরে ‘রইদ’-এর গান

‘দৃশ্যম ৩’ সিনেমার ট্রেলারে ভয়, রহস্য আর বিবেকের দংশন

ভুল থেকে শিক্ষা নিয়ে প্রচারে এগিয়ে শাকিব

দেবাশীষের পরিচালনায় সজল ও মিষ্টি জান্নাত

শিশুতোষ সিনেমা: রোমাঞ্চকর অভিযানের গল্পে ‘গুপ্তধনের খোঁজে’

মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’ সঙ্গে ‘মর্টাল কম্ব্যাট ২’

সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে সাদের সিরিজ ‘অ্যানি’

ইভন-ভাবনার নতুন সিনেমা ‘ঢাকা-১২০৫’