হোম > বিনোদন > সিনেমা

শাকিব খানকে ছাড়াই শুরু হলো প্রিন্সের শুটিং

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কথা ছিল গত ডিসেম্বরে শুরু হবে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং। তবে নির্ধারিত শিডিউলে ক্যামেরা ওপেন করতে পারেননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। গত সপ্তাহে গুঞ্জন ছড়ায়, ঠিক সময়ে কাজ শুরু করতে না পারায় রোজার ঈদে আসবে না প্রিন্স। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস শুটিং শুরুর নতুন তারিখ ঘোষণা করে সে গুঞ্জন উড়িয়ে দেয়।

নতুন শিডিউল অনুযায়ী, গতকাল মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয়েছে প্রিন্সের শুটিং। তবে অংশ নেননি শাকিব খান। তাঁকে ছাড়াই চলছে দৃশ্যধারণের কাজ।

প্রিন্সের বেশির ভাগ অংশের শুটিং হওয়ার কথা ভারতে। তবে দুই দেশের সার্বিক পরিস্থিতির কারণে সৃষ্টি হয়েছে ভিসা জটিলতা। এখনো শিল্পীদের ভিসা পাওয়া যায়নি। তাই নতুনভাবে পরিকল্পনা সাজাচ্ছেন প্রযোজক। জানা গেছে, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় শুটিং করার পরিকল্পনা করা হচ্ছে। ঢাকায় টানা চার দিন শুটিং করে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে প্রিন্স টিম। সেখানেই যোগ দেবেন শাকিব খান।

প্রিন্সে শাকিবকে দেখা যাবে নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে। তাঁর নায়িকা হবেন তাসনিয়া ফারিণ। পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডুর অভিনয়ের কথাও শোনা যাচ্ছে এতে। আরও আছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ।

এদিকে ইতিমধ্যে ‘রাক্ষস’ সিনেমার শুটিং করতে শ্রীলঙ্কায় পৌঁছেছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও তাঁর টিম। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন সিয়াম আহমেদ। আরও আছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়, বাপ্পারাজ, আলীরাজ প্রমুখ। গত মাসে শেষ হয়েছে রাক্ষসের বাংলাদেশ অংশের শুটিং। প্রিন্স ও রাক্ষস দুটি সিনেমাই রোজার ঈদে মুক্তির কথা রয়েছে।

আবারও ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া

আগামী বছর মুক্তি পাবে আদনানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা

শাওলিন সকারের স্পিন-অফের রেকর্ড ব্যবসা চীনে, কোরিয়ায় তীব্র বিতর্ক

চালচিত্রের প্রিকুয়েলে চঞ্চল চৌধুরী

হলিউড: ‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের অবিশ্বাস্য পরিবর্তন

মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

ওটিটিতে নিষিদ্ধ ‘সতলুজ’ এখন পাঞ্জাবের গ্রামে গ্রামে

নিজেকে নির্দোষ দাবি করে রাষ্ট্রের কাছে পরীমণির প্রশ্ন

চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ