হোম > বিনোদন > সিনেমা

ঈদে ইয়াশ-দীঘির ‘ফেরা’

ঈদ উপলক্ষে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে নির্মাতা সুমন ধর পরিচালিত ওয়েব ফিল্ম ‘ফেরা’। ববি রহমানের গল্পে ওয়েব ফিল্মটি দেখা যাবে ঈদের চতুর্থ দিন বেলা ২টা ১০ মিনিটে শুধু আরটিভির পর্দায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইয়াশ রোহান ও প্রার্থনা ফারদিন দীঘি।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন আহমেদ রুবেল, মিলি বাশার, সাবেরি আলম, কচি খন্দকার প্রমুখ।

এই ওয়েব ফিল্মে শুটিংয়ের প্রস্তুতিতে দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এ বিষয়ে দীঘি তখন সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘গত দুই মাসের ডায়েট চার্টে ছয় কেজি কমিয়েছি। এভাবেই কাজ করছি। আর মাত্র দুই কেজি ওজন কমাব। নিজেই অনুভব করেছি আমার ওজন কমানো দরকার।’

এই জুটিকে নিয়ে নির্মাতা সুমন ধর এর আগে নির্মাণ করেছিলেন ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। যা ব্যাপক প্রশংসিত হয়েছিল।

উত্তর আমেরিকায় শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’

নয়নতারার সঙ্গে নতুন সিনেমার শুটিং শুরু করলেন সালমান

সিনেপ্লেক্সে মুক্তি পেল ভৌতিক সিনেমা ‘দ্য মমি’

‘রকস্টার’ সিনেমার নতুন পোস্টারে রোমান্টিক আবহে শাকিবের সঙ্গে সাবিলা

যুক্তরাষ্ট্রের সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রইদ’

ইতালিতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’

১ টাকা পারিশ্রমিক ও প্লট বাতিল প্রসঙ্গে মুখ খুললেন শুভ

বৈশাখী সাজে শোবিজ তারকারা

বিনা মূল্যে দেখা যাবে প্রীতম-জেফারের ওয়েব ফিল্ম

ঈদে ‘রইদ’ মুক্তির ঘোষণা, নতুন গান প্রকাশ