হোম > বিনোদন > বলিউড

দিশা পাটানির জীবনে নতুন বসন্ত

দিশা পাটানি ও টাইগার শ্রফের প্রেম বলিউডপাড়ায় ওপেন সিক্রেট ছিল। এই বছরই তাঁদের বিয়ের পিঁড়িতে বসা প্রায় নিশ্চিত ছিল, কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি। বিচ্ছেদে নতুন সম্পর্ক গড়া থেমে থাকে না। কিছুদিন বিষণ্ন কাটালেও দিশার জীবনে আবার বসন্ত এসেছে বলে বলিউডপাড়ায় জোর গুঞ্জন, আলেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে মন দেওয়া-নেওয়া হচ্ছে তাঁর। আগেও অ্যালেক্সকে দিশার সঙ্গে জিমে শরীরচর্চা করতে দেখা গেছে। নতুন গুঞ্জনের মধ্যে সম্প্রতি এ বিষয়ে মুখ খোলেন আলেকজান্ডার। তিনি বলেছেন, ২০১৫ সালে তাঁরা দুজন এক ফ্ল্যাটে থাকতেন। এখান থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। একসঙ্গে শরীরচর্চা করা থেকে শুরু করে খাওয়া-দাওয়া, আড্ডা মিলে একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন তাঁরা। ‘প্রেমের সম্পর্কের’ কথা সরাসরি স্বীকার না করলেও আলেকজান্ডারের ভাষায়, ‘দিশা তাঁর কাছে পরিবারের মতো’।

মডেলিং থেকে বলিউডে পা রেখেছিলেন দিশা পাটানি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে বলিউডে অভিষেক হয় তাঁর। ২০১৫ সালে স্পোর্টস বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমা দিয়ে তাঁর বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে। তারপর একে ‘বাগী ২’ চলচ্চিত্রে টাইগার শ্রফের সঙ্গে, মোহিত সুরির অ্যাকশন-থ্রিলার ‘মালাং’-এ অনিল কাপুর, আদিত্য রায় কাপুর ও কুনাল কেম্মুর সঙ্গে, ‘ভারত’ ও ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন দিশা। বড় পর্দায় দিশা পাটানিকে শেষ দেখা গিয়েছিল থ্রিলার ‘এক ভিলেন ২’ ছবিতে। অর্জুন কাপুর, জন আবরাহাম ও তারা সুতারিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

জন্মদিনে আমিরের সঙ্গে বান্ধবী, হাজির সাবেক দুই স্ত্রী

আসছে গোলমাল ৫, থাকছে বড় চমক

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার