হোম > বিনোদন > বলিউড

ঘুরে দাঁড়াচ্ছে সালমানের ছবি

চলচ্চিত্র সমালোচক থেকে দর্শক, সবার মন জয় করে নিয়েছে সালমান খান আর আয়ুষ শর্মার নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। আর দুই দিনেই প্রায় ১০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ছবিটি। তাই বলা যায়, করোনার পর আরও একবার লাভের মুখ দেখতে যাচ্ছেন হলমালিকরা।

শুক্রবার মুক্তির দিন থেকে শনিবার ছুটির দিন সামান্য বেশি দর্শক সমাগম হয়েছিল হলে। মনে করা হচ্ছে, আজ রোববার এই ব্যবসার পরিমাণ আরও বাড়বে। মুক্তির দিনে ৪.২৫-৪.৫ কোটির ব্যবসা করে সালমান-আয়ুষের ছবি। আর শনিবার তা বেড়ে দাঁড়ায় ৫.২৫ কোটি থেকে ৫.৫ কোটি রুপি। অর্থাৎ দুই দিন মিলে প্রায় ১০ কোটি আয় করেছে। মনে করা হচ্ছে, রোববার ৬ কোটি রুপির কাছাকাছি আয় হবে ‘অন্তিম’র।

বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ‘শুক্রবারের চেয়ে শনিবার ব্যবসার পরিমাণ সামান্য বেড়েছে। তা থেকে বোঝা যায়, শুধু স্টার ভ্যালু নয়, গল্পের জন্যও দর্শক হলে আসছেন সিনেমা দেখতে। আর রোববারও যদি ছবি একইরকম ব্যবসা করতে পারে তাহলে দাঁড়িয়ে যাবে অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ।’

ভারতে সালমানের ভক্তরা উৎসবে মেতেছেন বড় পর্দায় এত দিন পর ভাইজানের ছবি পেয়ে। শনিবার এক সিনেমা হলে ছবি চলাকালীন পোড়ানো হয় বাজি। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সালমান। হাত জোড় করে সাবধান হতে বলেন নিজের ভক্ত ও হলমালিকদের।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো