হোম > বিনোদন > বলিউড

অর্জুন চমকের অপেক্ষা

ভারতের তেলুগু ছবির ‘আইকন স্টার’ আল্লু অর্জুন। বাংলাদেশেও তাঁর ভক্ত-অনুরাগীর কমতি নেই। ১৯৮৫ সালে ‘বিজেতা’ ছবিতে শিশুশিল্পী হয়ে রুপালি জগতে পা রাখেন আল্লু। কেন্দ্রীয় চরিত্রে প্রথম অভিনয় করেন ২০০৩ সালে। ‘গ্যাংগোত্রি’ নামের সেই ছবিতে অভিনয়ের পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

এখন পর্যন্ত ১৭টি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্জুন। তাঁর পরিবার তিন প্রজন্ম ধরে অভিনয়ের সঙ্গে জড়িত। তেলুগুর সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান গীতা আর্টসের কর্ণধার তাঁর বাবা আল্লু অরবিন্দ। দাদা কিংবদন্তি অভিনেতা আল্লু রামা। দাদা ও বাবার পর আল্লু অর্জুন ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। শুধু অভিনয়ে নয়, নাচেও অনবদ্য। ভারতের অন্যতম সেরা নাচিয়ে তিনি।

তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৮ বছর ধরে কাজ করছেন এই অভিনেতা। ‘আরিয়া’, ‘আরিয়া ২’, ‘বনি’, ‘হ্যাপি’, ‘পারুগু’, ‘বারুদু’, ‘জুলাই’সহ একাধিক বক্স অফিস হিট ছবি উপহার দিয়েছেন অর্জুন। তাঁর অভিনীত শেষ ছবি ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’। গত বছর ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ছবিটির অসাধারণ সাফল্যের পর  পারিশ্রমিক তিন গুণ করেন অর্জু। এখন যেকোনো ছবিতে অভিনয় করতে ভারতীয় মুদ্রায় ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নেন। শুরুতে প্রতি ছবিতে অভিনয়ের জন্য ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নিতেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা।

শিগগিরই ‘পুষ্প’ ছবিতে দেখা যাবে আল্লু অর্জুনকে। ছবিতে তাঁর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছবিটি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বহুল আলোচিত ছবি ‘বাহুবলী’র মতোই দুটি অংশে মুক্তি পাবে ‘পুষ্প’, যার প্রথম অংশের নাম ‘পুষ্প: দ্য রাইজ’।

‘পুষ্প’ ছবিতে ট্রাকড্রাইভারের চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুনকে। এ ছাড়া ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে মালয়ালম ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেতা ফাহাদ ফাসিলকে।

নবীন ইয়ারনেনি ও রবি শংকর প্রযোজিত এই ছবি ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায় মুক্তি পাবে, যার মধ্যে রয়েছে তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি।

‘পুষ্প: দ্য রাইজ’ ছবিটি নিয়ে নির্মাতা ও কলাকুশলীদের প্রত্যাশা অনেক। ধারণা করা হচ্ছে, আরও একটি ব্লকবাস্টার হতে যাচ্ছে ব্যয়বহুল এই ছবি। তাই ছবির নায়ক আল্লু অর্জুন তো বটেই, পুরো ইন্ডাস্ট্রি এখন ‘পুষ্প: দ্য রাইজ’-এর মুক্তির অপেক্ষায়।

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য