হোম > বিনোদন > বলিউড

মহালয়ার ভোরে হঠাৎ কলকাতায় বিদ্যা বালান

যে শহর থেকে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি, সেই কলকাতায় সুযোগ পেলেই চলে আসেন বিদ্যা বালান। আজ শনিবার মহালয়ার সকালে কলকাতার কালীঘাট মন্দিরে দেখা গেছে তাঁকে। পরিবারের সঙ্গে সেখানে পুজো দিলেন এই বলিউড অভিনেত্রী।

কলকাতার সঙ্গে বিদ্যা বালানের সম্পর্ক বহুদিনের। তাঁর সিনেমার প্রচারও শুরু হয় এ শহর থেকেই। পুজোর আগেই সেই বিদ্যা কলকাতায় এলেন।

মহালয়ার দিন অমাবস্যা হওয়ার কারণে কালীঘাট মন্দিরে এমনিতেই দর্শনার্থীরা ভিড় ছিল। শনিবার ভোরেই পুজো দিতে কালীঘাট মন্দিরে যান অভিনেত্রী। আর অভিনেত্রীকে পেয়ে আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে যায় সবার।

বাঙালি সাজে এদিন মন্দিরে হাজির হন বিদ্যা। পরনে ছিল লাল রঙের শাড়ি, চুল তুলে খোঁপা করে হাতে পুজোর ডালা নিয়ে দেখা যায় তাঁকে। খালি পায়ে মন্দিরের সামনের গেট দিয়েই বাকিদের মতো প্রবেশ করেন তিনি।

চার বছর পর বড় পর্দা থেকে বিরতির পর বিদ্যাকে সব শেষ দেখা গেছে ‘নিয়ত’ সিনেমায়। বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পায় সিনেমাটি।

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি