হোম > বিনোদন > বলিউড

এবার ওটিটিতে লগ্নি শাহরুখের

বলিউড বাদশাহ শাহরুখ খানের ব্যবসায় লগ্নি নতুন নয়। এবার হালের ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হতে যাচ্ছেন শাহরুখ। বলিউড বাদশাহ নিজেই দিলেন সে ইঙ্গিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে নিজের একটি ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘ওটিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে’। রহস্য আরও বাড়িয়েছে ছবির পাশে ‘এসআরকে ‍+’ লেখাটি। 

হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, শাহরুখের এই ঘোষণার পরপর অনেকেই অনুমান করছেন নিজস্ব ওটিটি নিয়ে আসছেন তিনি। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘এটা কোনো ওয়েব প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজ নয়। সম্পূর্ণ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।’ 

তবে কেউ কেউ বলছেন, ‘ডিজনি প্লাস হটস্টারে দ্রুতই আত্মপ্রকাশ করবেন শাহরুখ। সেখানেই এসআরকে প্লাস নামে নতুন ফিচার যুক্ত হতে পারে; দ্রুতই এই প্রসঙ্গে বিস্তারিত ঘোষণা আসবে।’ যদিও রহস্য এখনো অফিশিয়ালি ভেদ করা যায়নি। 

এমন সব গুঞ্জনের মাঝেই শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়ে মজা করেছেন সালমান খান। এক রিটুইটে সালমান লিখেছেন, ‘আজকে পার্টি তোর পক্ষ থেকে, নতুন অ্যাপ এসআরকে প্লাসের জন্য শুভকামনা।’ 

নির্মাতা অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হলো!’ করণ জোহর লিখেছেন, ‘এ বছরের সেরা সংবাদ’। আর ভক্তদের শুভেচ্ছা জানানো তো চলছেই। 
 
এদিকে দুই বছরের বেশি সময় নানা গুঞ্জনের পর শাহরুখ চলতি মাসেই জানিয়েছেন তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।

জন্মদিনে আমিরের সঙ্গে বান্ধবী, হাজির সাবেক দুই স্ত্রী

আসছে গোলমাল ৫, থাকছে বড় চমক

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার