হোম > বিনোদন > বলিউড

প্রিয়াঙ্কা চোপড়ার গলায় আড়াই কোটি ডলারের নেকলেস!

গত সোমবার নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এ অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা। এবারের মেট গালাতে নজর কেড়েছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কালো গাউনে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। তবে সেই পোশাকের জন্য নয়, বরং গলার নেকলেসের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ‘বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড ‘বুলগারি’র শুভেচ্ছাদূত হিসেবে ‘মেট গালা’য় অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। সেই সুবাদে তাদের তৈরি করা একটি বিশেষ নেকলেস পরেছিলেন তিনি। যেটার দাম আড়াই কোটি ডলার!

ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কার নেকলেসটিতে যে ‘ব্লু লেগুনা’ হিরাটি ব্যবহার করা হয়েছে, সেটি বুলগারি ব্র্যান্ডের গয়নায় থাকা সবচেয়ে বড় নীল হিরা। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে বিক্রি হওয়া সবচেয়ে দামি রত্নপাথরের একটি এটি।

বলা হচ্ছে, আগামী ১২ মে জেনেভায় অনুষ্ঠিতব্য সোথবাই’স লাক্সারি উইকে এই নেকলেস নিলামে তোলা হবে। এর বিক্রয়মূল্য ধরা হচ্ছে আড়াই কোটি ডলারেরও বেশি।

এত দামি গয়না পরে প্রিয়াঙ্কা চোপড়াকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। তাই নেকলেসটি তিনি হাতে নিয়ে ছবিও তুলেছেন তিনি। আর সে ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সঙ্গে লেখেন, অসাধারণ কারুকাজ। বুলগারি লেগুনা ব্লু ডায়মন্ড।

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য