হোম > বিনোদন > বলিউড

বিয়ের পিঁড়িতে সোনাক্ষী সিনহা, পাত্র কে

সোনাক্ষী সিনহা প্রেম করছেন—এমন কানাঘুষো বেশ কয়েক বছর ধরেই শোনা গেছে বলিউড অন্দরে। যদিও প্রেম, বিয়ে, এসব নিয়ে কখনও কথা বলতে শোনা যায়নি সোনাক্ষীকে। এবার ভারতীয় সংবাদমাধ্যমের খবর এ মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন দাবাং গার্ল, কিন্তু পাত্র কে?

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ-এর প্রতিবেদন অনুসারে, সোনাক্ষী সিনহা তাঁর প্রেমিক জহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৩ জুন তাঁদের বিয়ের দিন ঠিক হয়েছে। গত ২ বছর ধরে সম্পর্কে রয়েছেন সোনাক্ষী ও জহির ইকবাল। দুজনের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে।

যদিও তাঁদের সম্পর্কের কথা খুব বেশি দিন চাপা রাখতে পারেননি সোনাক্ষী ও জহির। বলিউডের অনেক অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাঁদের। কখনও হাতে হাত ধরে সিনেমা দেখতে গেছেন, কখনও বা ডিনার ডেটে। সম্প্রতি সালমানের খানের পার্টিতেও একসঙ্গে দেখা যায় তাঁদের। সোনাক্ষী-জহিরের প্রেম নিয়ে সংবাদমাধ্যমেও লেখালিখিও হয়েছে বহুবার।

প্রসঙ্গত, ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জহির ইকবাল সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। সোনাক্ষীর বয়স ৩৭, আর জাহিরের ৩৫। প্রসঙ্গত, জহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গেছে।

সম্প্রতি, কপিল শর্মার শোয়ে ‘হীরামান্ডি’র প্রচারে এসেছিলেন সোনাক্ষী। সেসময় তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন কপিল। উত্তরে সোনাক্ষী বলেছিলেন, ‘কাটা ঘায়ে নুনের ছিটে! আমি কিন্তু বিয়ের জন্য প্রস্তুত।’ যদিও বুদ্ধিমত্তার সঙ্গে জহির ইকবালের প্রসঙ্গে তখন এড়িয়ে গিয়েছিলেন সোনাক্ষী।

প্রসঙ্গত, সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে প্রশংসা কুড়িয়েছেন সোনাক্ষী সিনহা। তাঁর অভিনয় নিয়ে বেশ চর্চা হয়েছে। তারই মাঝে এবার শোনা যাচ্ছে বিয়ের খবর।

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, নিজেই জবাব দিলেন নায়ক

যে বলিউড অভিনেত্রীকে সহশিল্পীরা করে টুকরো টুকরো, বাস থেকে ফেলা হয় মস্তক

এবার আমির খানকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবন নিয়ে নয়, এত দিন তাহলে ভুল জানত সবাই

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

রাম মন্দিরে চুরিকে ‘সামান্য বিষয়’ বললেন অনুপম খের, ভাইরাল নাসিরুদ্দীন শাহের পুরোনো ভিডিও

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান