হোম > বিনোদন > বলিউড

জ্যাকুলিনের পেজের রিচ বাড়াতে লাখ লাখ ডলার খরচ করেছি, খোঁটা সুকেশের

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে তথ্যপ্রমাণ প্রকাশ করার হুমকি দিয়েছেন কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের। রীতিমতো হুমকি দিয়ে জানিয়েছেন, তারকার বিরুদ্ধে একাধিক প্রমাণ আছে তাঁর কাছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় কারাগারে থাকা সুকেশ কারাগার থেকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, সমস্ত চ্যাট, স্ক্রিনশট এবং রেকর্ডিং প্রকাশ করে নিজের বক্তব্যের সত্যতা প্রমাণ করবেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি জ্যাকুলিন ফার্নান্দেজ দিল্লি পাটিয়ালা কোর্টের দ্বারস্থ হয়েছেন, যাতে সুকেশ তাঁর সঙ্গে কোনও ভাবে যোগাযোগ না করতে পারেন। এরপরই নাম না উল্লেখ করে সুকেশ সাফ জানিয়ে দেন তিনি একটি নতুন চিঠিতে সব প্রকাশ করবেন। সুকেশের আইনজীবী অনন্ত মালিক ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছেন চিঠিটি জ্যাকুলিনের উদ্দেশ্যে লেখা হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সুকেশের দাবি তিনি সেই তারকার সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের রিচ বাড়াতে বিপুল অর্থ খরচ করেছেন, যাতে সেসময় তাঁর প্রতিদ্বন্দ্বী সহকর্মীকে টেক্কা দিতে পারেন তিনি। ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত এদিন তাঁর চিঠিতে লিখেছেন ‘পৃথিবীর সত্যটা জানা উচিত, বাস্তবটাও।’

সুকেশের হুমকি প্রকাশ্যে আসার পরই তিনি ম্যান্ডলি জেলার সুপার দিল্লি পুলিশের ইকোনমিক অফেনস্ শাখায় গিয়ে আবেদন জানান যে তাঁরা যেন সুকেশকে আর কোনও চিঠি প্রকাশ করতে বা স্টেটমেন্ট দিতে না দেন। তাঁর মতে সুকেশের গত ১৫ অক্টোবর লেখা চিঠির বয়ান অত্যন্ত আপত্তিকর ছিল।

উল্লেখ্য, ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে এই কেসে নাম জড়িয়েছিল জ্যাকুলিনেরও। এই মামলায় আগেই জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ও নোরা ফাতেহির নাম। দিল্লি পুলিশের ইকোনমিক উইং (ইওডব্লিউ) জিজ্ঞাসাবাদ করেছে জ্যাকুলিন ও নোরা ফাতেহিকে। বর্তমানে এই কেসের অন্যতম সাক্ষী জ্যাকুলিন।

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা