হোম > বিনোদন > বলিউড

মারা গেলেন বলিউড তারকাদের ভরসার আইনজীবী

মারা গেছেন ভারতের প্রখ্যাত আইনজীবী শ্রীকান্ত শিভড়ে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মহারাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন এই আইনজীবী। সেখানেই গত বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শ্রীকান্ত শিভড়ে ক্যানসার আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন এই মারণ রোগের সঙ্গে লড়াই করেছেন।

কর্মজীবনে একাধিক হাই প্রোফাইল মামলায় লড়াইয়ের সুবাদে খবরের শিরোনামে এসেছিলেন মহারাষ্ট্রের এই আইনজীবী। সালমান খান, সাইফ আলি খান, শাইনি আহুজার মতো একাধিক বলিউড তারকা ছিলেন তাঁর মক্কেলের তালিকায়। সালমানের হিট অ্যান্ড রান কেসে আইনজীবী ছিলেন তিনি। উল্লেখ্য, ২০১৫ সালে সালমানকে বেকসুর খালাস করেছে বম্বে হাইকোর্ট। ধর্ষণে অভিযুক্ত বলিউড অভিনেতা শাইনি আহুজার হয়েও আদালতে মামলা লড়েছিলেন তিনি।

তালিকার শেষ এখানেই নয়। ২জি স্পেক্ট্রাম কাণ্ডে দুই অভিযুক্তের হয়েও আদালতে মামলা লড়েছিলেন তিনি। বছর কয়েক আগে শিনা বরা হত্যাকাণ্ডে মিডিয়া ব্যাক্তিত্ব পিটার মুখোপাধ্যায়ের হয়ে আদালতে মামলা লড়েছিলেন শ্রীকান্ত শিভড়ে। গ্রেপ্তারের চার বছরেরও বেশি সময় পর গত ২০২০ সালে জামিন পেয়েছিলেন পিটার মুখোপাধ্যায়। শ্রীকান্ত শিভড়ের মক্কেলের তালিকায় ছিলেন নামি হীরে ব্যবসায়ী ভারত শাহও।

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য