হোম > বিনোদন > বলিউড

ফের কারাগার থেকে জ্যাকুলিনকে চিঠি প্রেমিক সুকেশের

আবারও কারাগার জ্যাকুলিনকে চিঠি প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। নিজের জন্মদিনের পর এবার ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জ্যাকুলিনকে চিঠি লিখলেন তিনি। চিঠিতে জ্যাকুলিনকে তিনি আশ্বস্ত করেছেন কঠিন এই সময় কেটে যাবে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী আছেন সুকেশ। 

চিঠিতে জ্যাকুলিনকে সিংহলি ভাষায় ‘বম্মা’ বলে উল্লেখ করেছেন সুকেশ। যার অর্থ সুন্দর পুতুল। ইস্টার সানডে জ্যাকুলিনের সবচেয়ে প্রিয় উৎসব বলেই জানিয়েছেন সুকেশ। অতীতের কথা স্মরণ করেছে সুকেশ লিখেছেন, ‘আমার ভালোবাসা তোমার কোনও ধারণা নেই তুমি কতটা সুন্দর। এ বিশ্বে তোমার থেকে সুন্দর আর কেউ নয়। আমার মিষ্টি খরগোশ তোমাকে খুব ভালোবাসি। তুমি শুধুই আমার।’ 

পরের ইস্টার জ্যাকুলিনের জীবনের সবচেয়ে আনন্দের হতে চলেছে বলেও আশ্বাস দেন সুকেশ। পাশাপাশি কঠিন এই সময় কেটে যাবে বলেও জানায় সে। 

মিথ্যা পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক শ কোটি রুপি নেওয়ার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার চার্জশিটেও নাম উঠেছে জ্যাকুলিনের। অবৈধ টাকায় জ্যাকুলিন ও তাঁর পরিবারকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। এই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহির নামও জড়িয়েছিল। 

যদিও জ্যাকুলিন বারবার তা অস্বীকার করেছেন। জ্যাকুলিনের সঙ্গে সুকেশের কিছু ছবি ভাইরাল হলেও। অভিনেত্রীর দাবি, তাকেও মিথ্যে পরিচয় দিয়েছিলেন সুকেশ। আর্থিক জালিয়াতির বিষয়ে জ্যাকুলিন কিছু জানতেন না বলে দাবি করেছেন।

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, নিজেই জবাব দিলেন নায়ক

যে বলিউড অভিনেত্রীকে সহশিল্পীরা করে টুকরো টুকরো, বাস থেকে ফেলা হয় মস্তক

এবার আমির খানকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবন নিয়ে নয়, এত দিন তাহলে ভুল জানত সবাই

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

রাম মন্দিরে চুরিকে ‘সামান্য বিষয়’ বললেন অনুপম খের, ভাইরাল নাসিরুদ্দীন শাহের পুরোনো ভিডিও

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান