হোম > বিনোদন > বলিউড

রণবীরের ফটোশুট নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় 

অদ্ভুতুড়ে পোশাক দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে এবার নগ্ন ফটোশুট করে একটু বেশিই চর্চায় অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়েছে সেই সব ছবি। প্রশংসার পাশাপাশি বইছে নিন্দার ঝড়ও। 

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, পেপার ম্যাগাজিনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেছেন রণবীর। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের মতো করে পোজ দিয়েছেন। আর সেই সব ছবি ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় থামছে না। 

রণবীরের নগ্ন ছবি সামনে আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ বলছেন ‘আগুন’, কেউ আবার লিখেছেন ‘সাহসী’! পাশাপাশি অনেকে নিন্দাও জানাচ্ছেন। কটু মন্তব্য ছুড়ছেন অভিনেতার উদ্দেশে। বলিউডের আর কোনো প্রথম সারির অভিনেতার এমন ফটোশুট সচরাচর দেখা যায়নি। 

রণবীর সিং অবশ্য এসব থোড়াই কেয়ার করেন। পেপার ম্যাগাজিনকে রণবীর বলেছেন, ‘ক্যামেরার সামনে শারীরিকভাবে নগ্ন হওয়া আমার কাছে অদ্ভুত কিছু না। আমার কিছু কাজের মাধ্যমে আমি আমার আত্মাকে পর্যন্ত নগ্ন করে দর্শকের সামনে হাজির করেছি। ওটাকেই আসলে নগ্ন হওয়া বলে। আমার কাজের প্রয়োজনে আমি বারবার নগ্ন হতে রাজি। আমার কিছুই যায় আসে না। সামনে থাকা মানুষগুলোই বরং অপ্রস্তুত হয়ে পড়বে।’ 

এর আগে অবশ্য ২০১৭ সালে কিছু নগ্ন ফটোশুটের ছবি ভাইরাল হয়েছিল রণবীরের। বাথটবে শুয়ে পোজ দিয়েছিলেন তিনি। তবে সেই ছবিগুলো খুব একটা আয়োজন করে তোলা ছিল না। এবারের ছবিগুলো অনেক বেশি আর্টিস্টিক। ক্যামেরার সামনে অনায়াস রণবীর। 

বিনোদনের খবর সম্পর্কিত আরও পড়ুন:

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ