হোম > বিনোদন > বলিউড

‘একে অপরকে পেয়ে আমরা সত্যিই ধন্য, ভালোবাসা আমাদের ঘিরে থাকুক’

প্রেমিক জহির ইকবালকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গত রোববার (২৩ জুন) মুম্বাইয়ে পারিবারিকভাবে বিয়ে সেরেছেন তাঁরা। ২৩ জুন বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন অভিনেত্রী।

সেসব ছবিতে, সোনাক্ষীর পরনে ছিল মায়ের সাদা শাড়ি ও হীরা-মুক্ত খচিত অলংকার। বিশেষ এ দিনের জন্য তিনি ৪৪ বছরের পুরোনো শাড়ি আর অলংকারে বেছে নিয়েছিলেন।

বিয়ের দুই দিন পর আজ ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছেন সোনাক্ষী। এদিন অভিনেত্রীকে বেনারসি শাড়িতে দেখা গেছে, আর বর জহির ইকবাল পরেছিলেন সাদা পোশাক।

ছবিগুলো শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘কী অসাধারণ একটা দিন ছিল। সব বন্ধু, আত্মীয়স্বজন, সহকর্মী আর ভালোবাসার মানুষদের সমর্থন, উত্তেজনা, উচ্ছ্বাস, উষ্ণতার কোনো কমতি ছিল না।’

সোনাক্ষী আরও লেখেন, ‘বিষয়টা এমন যে দুটি মানুষ প্রেমে পড়ে যা চেয়েছে, প্রার্থনা করেছে, আশা করেছে, পুরো ব্রহ্মাণ্ড তাঁদের সেটা উপহার দিতে এগিয়ে এসেছে, পূর্ণ করেছে।’

অভিনেত্রী আরও লেখেন, ‘আমরা সত্যিই সৌভাগ্যবান, আশীর্বাদপ্রাপ্ত। ভালোবাসা আমাদের ঘিরে থাকুক।’

বিয়ের ছবি শেয়ার করে সোনাক্ষী লিখেছিলেন, সাত বছর আগে এই দিনে (২৩ জুন) একে অপরের মাঝে ভালোবাসার খোঁজ পেয়েছিলেন তাঁরা।
 
ইসলাম কিংবা হিন্দু—কোনো ধর্মীয় রীতিতে নয়, আইনি বিবাহ সেরেছেন তাঁরা। বিয়েতে সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পশ্চিম বান্দ্রায় অবস্থিত সোনাক্ষীর নিজস্ব অ্যাপার্টমেন্টে এ বিয়ের অনুষ্ঠান হয়।

এদিন রাতেই বিলাসবহুল হোটেল ‘বাস্তিয়ান’তে আয়োজন করা হয় সোনাক্ষী-জাহিরের জমজমাট বিবাহোত্তর সংবর্ধনা। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় ধরা দেন নবদম্পতি।

রেখা, সালমান খান, কাজল, অদিতি রাও হায়দারিসহ অন্য অভিনেতাসহ বলিউডের সব নামকরা ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা।

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, নিজেই জবাব দিলেন নায়ক

যে বলিউড অভিনেত্রীকে সহশিল্পীরা করে টুকরো টুকরো, বাস থেকে ফেলা হয় মস্তক

এবার আমির খানকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবন নিয়ে নয়, এত দিন তাহলে ভুল জানত সবাই

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

রাম মন্দিরে চুরিকে ‘সামান্য বিষয়’ বললেন অনুপম খের, ভাইরাল নাসিরুদ্দীন শাহের পুরোনো ভিডিও

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান