হোম > বিনোদন > বলিউড

পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে সুনীল শেঠির বাংলো

মুম্বাইয়ের কাছে খান্ডালায় থাকেন অভিনেতা সুনীল শেঠি। সেখানেই রয়েছে তাঁর বিলাসবহুল বাংলো ‘জাহান’। ইউটিউব শো ‘হোয়্যার দ্য হার্ট ইজ’-এ পাহাড়ের কোলে নিজের বাংলো ঘুরিয়ে দেখালেন এই বলিউড অভিনেতা।

ভিডিওর শুরুতে সুনীল শেঠিকে নিজের বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এরপরই বাড়ির বসার ঘর থেকে শুরু করে বাড়ির কোণা কোণা ঘুরে দেখান তিনি। নিজের বাড়ির অন্দরসজ্জায় সবুজের ছোঁয়া রেখেছেন। বিভিন্ন মূর্তি, সোফা, টেবিল-চেয়ার, উঁচু সিলিং, বুদ্ধ মূর্তির দেখা মিলেছে। তিনি জানান, নিজেকে মূলত প্রকৃতির কাছে রাখতে ভালোবাসেন অভিনেতা। তাই তো বাড়ির সজ্জাতেও রয়েছে সেই সবুজের ছোঁয়া।

ডাইনিং রুমে রয়েছে বড় কাঁচের টেবিল। বাড়ির ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। কাঁচ দিয়ে ঘেরা বাড়ির বেশিরভাগ জানালা। বাড়ির একটি ঘরের সিলিং পুরোপুরি খোলা যায়। ফলে সেখানে বসে যেমন প্রচুর সূর্যের আলো পাওয়া যায়। তেমনি সিলিং সরিয়ে রাতের চকচকে আকাশ, তারা সবটাই উপভোগ করা যায়।

বাড়ির একটা ঘরে আছে সিনেমার ছোঁয়া। বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন চোখ ধাঁধাবে আপনার। রয়েছে বড় সুইমিং পুলও। খান্ডালায় এই আলিশান বাংলোয় পরিবারকে সঙ্গে নিয়ে থাকেন অভিনেতা। পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে তাঁর এই বাংলো। রয়েছে বিরাট বাগান। মনের মতো করে নিজের বাংলো সাজিয়ে তুলেছেন অভিনেতা।

 

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত