হোম > বিনোদন > বলিউড

দর্শক টানতে ব্যর্থ মনোজ বাজপেয়ি

মনোজ বাজপেয়ি অভিনীত ‘জোরাম’ সমালোচকদের প্রশংসার সঙ্গে জিতেছে পুরস্কার। কিন্তু সিনেমা হলে দর্শক টানতে হয়েছে ব্যর্থ। এর পরিচালক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, ঠিকমতো বাড়িভাড়া দিতে পারছেন না তিনি, যেহেতু এই ছবির প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ি অভিনীত শততম সিনেমা ‘ভাইয়া জি’। সেটি প্রথম সপ্তাহান্তে ৭ কোটি রুপির অঙ্ক ছুঁতে পারেনি।

বলিউডের এক বাণিজ্য বিশ্লেষক লিখেছেন, ‘মনোজ ওটিটিতে কাজ করলে সেটা দর্শক দেখতে চান। কিন্তু বড় পর্দায় এই অভিনেতা দর্শক টানতে পারছেন না বেশ কিছু বছর ধরে। করোনার সময়ের পর দর্শকের সিনেমা দেখার ধরন যেভাবে বদলেছে, তাতে মনোজকে প্রধান মুখ করে সিনেমা তৈরি করলে তার ক’টা ব্যবসাসফল হবে, তা নিয়ে বেশ সংশয় থাকছে।’

সাম্প্রতিক সময়ে নওয়াজুদ্দিন সিদ্দিকী বা রাজকুমার রাওয়ের মতো অভিনেতার দখলে এমন সিনেমা নেই, যা অন্তত ৫০ কোটি রুপি ব্যবসার অঙ্ক ছুঁতে পেরেছে। মনোজ ওটিটি প্ল্যাটফরমের প্রোজেক্টে দর্শক আকর্ষণের কেন্দ্রে থাকলেও বড় পর্দায় ব্যবসায়িক সফলতা পাচ্ছেন না। আগামী দিনে মনোজ বাজপেয়ি, রাজকুমার রাওয়ের মতো অভিনেতারা ক’টা কাজ করতে পারবেন বড় পর্দার জন্য, তা নিয়ে সংশয় বাড়ছে।

জন্মদিনে আমিরের সঙ্গে বান্ধবী, হাজির সাবেক দুই স্ত্রী

আসছে গোলমাল ৫, থাকছে বড় চমক

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার