হোম > বিনোদন > বলিউড

দাবানলে আটকে পড়ার অভিজ্ঞতা জানালেন নোরা

বিনোদন ডেস্ক

নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। সাধারণ মানুষের পাশাপাশি মার্কিন তারকারাও এই দাবানলের কবলে পড়েছেন। অনেক তারকার বাড়ি পুড়েছে, স্থগিত হয়েছে পুরস্কার প্রদান অনুষ্ঠান। এবার জানা গেল, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি পড়েছেন দাবানলের কবলে। এক ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা নিজেই খবরটি নিশ্চিত করে জানিয়েছেন সেই অভিজ্ঞতা।

সম্প্রতি কয়েকটি ইভেন্টে অংশ নিতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন নোরা। হঠাৎ দাবানলের ঘটনায় তিনি সেখানে আটকে পড়েন। ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা বলেন, ‘আমি লস অ্যাঞ্জেলেসে আছি। এখানে দাবানলে পুড়ে গেছে বেশ কয়েকটি অঞ্চল। আমরা মাত্র পাঁচ মিনিট আগে খবর পেয়েছি। আমাদের টিমের সবাইকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। প্রয়োজনীয় সবকিছু দ্রুত প্যাক করে এখান থেকে সরে যাচ্ছি। আজ আমার ফ্লাইট আছে। জানি না আমি এটি ধরতে পারব কি না। আশা করি এটি বাতিল হবে না। এই অভিজ্ঞতা ভয়ংকর। এর আগে এমন দাবানল আমি দেখিনি।’

নোরার আরেকটি ভিডিও স্টোরিতে দেখা যায়, আগুনের লেলিহান শিখায় চারপাশ আগুনরঙা হয়ে উঠেছে। এমন অবস্থায় নোরাকে বহনকারী গাড়িটি এয়ারপোর্টের দিকে ছুটে চলেছে।

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান