হোম > বিনোদন > বলিউড

বলিউডের হাল ফেরাবে ‘ব্রহ্মাস্ত্র’

রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র—পার্ট ওয়ান: শিবা’ নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছে বলিউড। গত কয়েক মাসে মুখ থুবড়ে পড়া বক্স অফিসে সিনেমাটি নতুন জোয়ার আনবে, আশা সবার। গত শনিবার থেকে শুরু হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’র অগ্রীম টিকিট বিক্রি।

জানা গেছে, প্রথম দিনেই ভারতের বিভিন্ন মাল্টিপ্লেক্সে ১১ হাজার ৫৫৮টি টিকিট বুক করা হয়েছে। পরদিন রোববার টিকিট বুকিংয়ের সংখ্যা বেড়েছে পঞ্চাশ হাজারে। সবাই তাই তাকিয়ে ৯ সেপ্টেম্বরের দিকে। ওইদিনই মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’।

বক্স অফিসে ইতিবাচক ফলাফল আনার জন্য ‘ব্রহ্মাস্ত্র’ এবার পাশে পেল দিল্লি হাইকোর্টকে। সম্প্রতি সিনেমাটির পাইরেসি আটকাতে কড়া নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার অন্যতম প্রযোজক স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড পাইরেসি আটকাতে দিল্লি হাইকোর্টে একটি মামলা করে।

সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি জ্যোতি সিংহ নির্দেশ দিলেন যে, সিনেমাটি বেআইনিভাবে কোনো ওয়েবসাইটে আপলোড করা যাবে না। বিচারপতির মতে, একটি সিনেমা তৈরি এবং তাঁর প্রচারে বহু অর্থ খরচ করেন প্রযোজক। সেই সিনেমা লাভের মুখ না দেখলে বিপাকে পড়েন তাঁরা। আদালতের এমন রায়ে খুশি ‘ব্রহ্মাস্ত্র’ টিম।

দেখুন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার গান:

জন্মদিনে আমিরের সঙ্গে বান্ধবী, হাজির সাবেক দুই স্ত্রী

আসছে গোলমাল ৫, থাকছে বড় চমক

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার