হোম > বিনোদন > বলিউড

পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই বচ্চনকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘ফ্যানি খান’ ছবিতে। তিন বছরের বিরতির পর আবার পর্দায় ফিরছেন বলিউড তারকা সুন্দরী। মনি রত্নমের তামিল ছবি ‘পুণ্যিয়ানি সেলভান’ দিয়ে পর্দায় কামব্যাক করছেন এই নায়িকা। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। আগামী বছরের জুনে মুক্তি পাবে ছবির প্রথম পর্ব। তামিল ভাষার ‘পোন্নিইন সেলবান’ উপন্যাস অবলম্বনে এই ছবির গল্প। এতে ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে।

ঐশ্বরিয়া ছাড়াও ছবিতে চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, কীর্তি সুরেশ, অমলা পাল, রাশি খান্নার মতো তারকারা অভিনয় করবেন। গুঞ্জন আছে, এই ছবিতে ঐশ্বরিয়া অভিনয় করবেন নেতিবাচক চরিত্রে। মনি রত্নম পরিচালিত ‘ইরুভার’ ছবির মাধ্যমে অভিষেক হয় ঐশ্বরিয়া রাইয়ের। পরে অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বেঁধে এই পরিচালকের ‘রাবণ’ ও ‘গুরু’ ছবিতে অভিনয় করেন ঐশ্বরিয়া।

শোনা যাচ্ছে আরও কয়েকটি ছবির কথা। এর মধ্যে ‘জেসমিন’, ‘গুলাব জামুন’ ছবিতে অভিনয়ের কথা রয়েছে। ১৯৬১ সালে মুক্তি পাওয়া ক্ল্যাসিক থ্রিলার ‘রাত অর দিন’ ছবির রিমেকেও অভিনয় করতে পারেন এই অভিনেত্রী। যেখানে তাঁকে দেখা যেতে পারে নার্গিস দত্তের জায়গায়।

গত সপ্তাহে প্যারিস ফ্যাশন উইকে একটি জনপ্রিয় কসমেটিকস ব্র্যান্ডের জন্য র‍্যাম্পওয়াক করেছেন ঐশ্বরিয়া। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের সামনে এই ফ্যাশন উইকে সাদা গাউনের সঙ্গে গোলাপি রঙের লিপ শেড, খোলা কার্ল চুলে র‍্যাম্পে হেঁটেছেন ঐশ্বরিয়া। বলিউডের অন্যতম তারকা এ অভিনেত্রী ছাড়াও ওই মঞ্চে ছিলেন অভিনেত্রী হেলেন মিরেন, ক্যাথরিন ল্যাংফোর্ড, গায়িকা ক্যামিলা ক্যাবেলোসহ বহু তারকা।

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’