হোম > বিনোদন > বলিউড

শর্ত একটাই, নাচ থাকতে হবে!

রোড ট্রিপ বরাবরই ফারহান আখতারের প্রিয় বিষয়। এ নিয়ে আগেও ছবি বানিয়েছেন তিনি। আগামীতে যে ছবিটি বানাচ্ছেন, সেটিও রোড ট্রিপের ওপর। নাম ‘জি লে জারা’। এ ছবির মাধ্যমে আবারও পরিচালনায় ফিরছেন বলিউড অভিনেতা ফারহান আখতার।

ছবির গল্পের স্টিয়ারিং থাকবে তিন নায়িকার হাতে। নারীপ্রধান গল্পের ছবি তো! তাই অভিনেত্রী হিসেবে বেছে নিয়েছেন বলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।

ছবির গল্প লিখেছেন জোয়া আখতার, রিমা কাগতি ও স্বয়ং ফারহান। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। তিন নায়িকাকে নিয়ে আগামী বছরের শেষ দিকে শুরু হবে ‘জি লে জারা’র শুটিং। সব ঠিকঠাক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে ছবিটি।

‘জি লে জারা’ দিয়ে অনেকদিন পর হিন্দি ছবিতে ফিরবেন প্রিয়াংকা। ইদানীং হলিউড তারকা বনে যাওয়া প্রিয়াংকা এ ছবিতে অভিনয়ের জন্য পরিচালক ফারহানের কাছে একটি শর্ত রেখেছেন। ভুল ভাবার কোনো কারণ নেই। মোটা অংকের পারিশ্রমিক কিংবা অন্য কোনো সুবিধা দাবি করেননি। চেয়েছেন, নাচ-গানে ভরপুর একটি গান!

প্রিয়াংকা এখন ব্যস্ত আছেন ‘ম্যাট্রিক্স ৪’ ছবির প্রচারণায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক সাক্ষাৎকারে প্রিয়াংকা কথা বলছেন ‘জি লে জারা’ নিয়ে। সেখানেই এই শর্তের কথা খোলাসা করেছেন অভিনেত্রী।

প্রিয়াংকা বক্তব্য, ‘ফারহানকে কাটা কাটা ভাষায়, স্পষ্ট করে জানিয়ে দিয়েছি— বহুবছর পর হিন্দি ছবি করছি। অনেকদিন পর্দায় কোনো গানের সঙ্গে জমিয়ে নাচতে পারিনি। তাই যদি এই ছবিতে আমার নাচের কোনো সিকোয়েন্স না রাখা হয়, তাহলে খুব খারাপ হয়ে যাবে!’

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা