হোম > বিনোদন > বলিউড

‘এবারের ওমরাহ বিশেষ’, কিসের ইঙ্গিত দিলেন সানা

বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। এক হীরা ব্যবসায়ীকে বিয়ে করে বলিউড ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলছেন তিনি। সম্প্রতি স্বামী আনাসের সঙ্গে ওমরাহ করতে গিয়েছিলেন। সেখানের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানা। এই ওমরাহ তাঁর জন্য একটু বিশেষ। ভক্তরা ধারণা করছেন, এ দম্পতি সন্তান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 

দুটি ছবি পোস্ট করে সানা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক খুশি। কিছু কারণে এবারের ওমরাহ খুবই বিশেষ, ইনশাআল্লাহ দ্রুতই সবার সঙ্গে বিষয়টি খোলাসা করব। আল্লাহ যেন সব সহজ করে দেন।’ 

ছবি পোস্ট করার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন সানা। ভক্তদের ধারণা, সানা অন্তঃসত্ত্বা।

তাই হয়তো ওমরাহতে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছেন তিনি। জাইফ নামে একজন লিখেছেন, ‘তুমি মা হচ্ছ? তাই এই ওমরাহটা এত বিশেষ?’ হোসনা নামে একজন লেখেন, ‘আমরা বুঝতে পারছি আপনি অন্তঃসত্ত্বা, আপনার জন্য শুভকামনা।’ 

অবশ্য সানা খান কিংবা তাঁর স্বামী আনাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। 

হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স–এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।

২০২০ সালে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করে অভিনয় জগৎকে বিদায় জানান সাবেক এই ‘বিগ বস’ তারকা। 

জন্মদিনে আমিরের সঙ্গে বান্ধবী, হাজির সাবেক দুই স্ত্রী

আসছে গোলমাল ৫, থাকছে বড় চমক

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার