হোম > বিনোদন > বলিউড

‘আমাকে পাগলা কুকুর কামড়ায়নি’

হালের আলোচিত বলিউড জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন টক অব দ্য টাউন। সবার একটাই প্রশ্ন, ‘বিয়ে করছেন কবে?’

কাপুর পরিবার এর মধ্যে সাদরে গ্রহণ করে নিয়েছে আলিয়াকে। আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে আলোচনা চলছে অনেক দিন থেকেই। বিশেষ করে নেটিজেনদের আলোচনা আর জল্পনার শেষ নেই। কেউ কেউ বলছেন, গোপনে বিয়েটা সেরেই নিয়েছেন এ জুটি। 

২০১৮ সাল থেকে আলোচনায় রণবীর-আলিয়ার প্রেম। চলতি বছরের এপ্রিলেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন বলে খবর ছড়িয়েছিল। ফের গুঞ্জন উঠেছে ডিসেম্বরে নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা। 

সম্প্রতি বাবা ঋষি কাপুরের শেষ ছবি ‘শর্মাজি নামকিন’-এর প্রচারে এসে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপকালে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর। 

‘বিয়ে করছেন কবে?’ —এ প্রশ্নের জবাবে রণবীর বলেন, ‘আমাকে পাগলা কুকুর কামড়ায়নি যে আমি মিডিয়ায় বিয়ের তারিখ ঘোষণা করব। তবে আমার আর আলিয়ার শিগগিরই বিয়ে করার ইচ্ছা আছে। এটুকু বলতে পারি, আমরা তাড়াতাড়ি বিয়ে করছি।’  

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছে কাপুর পরিবার। বিয়ের গুঞ্জন নিয়ে রণবীরের পিসি রিমা জৈন বলেন, ‘রণবীর-আলিয়ার বিয়ে হবে ঠিকই, কিন্তু কবে বিয়ে হবে, তা আমরা জানি না। এখনো পর্যন্ত কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। তাহলে এত তাড়াতাড়ি কীভাবে বিয়ে হবে বলুন।’ 

এদিকে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে নতুন অধ্যায় শুরুর প্রসঙ্গ নিয়ে আলিয়া বলেন, ‘মনে মনে আমার রণবীরের সঙ্গে বিয়ে হয়েছে। বহু দিন আগেই আমি আমার ভাবনায় ওর সঙ্গে বিয়ে করে নিয়েছি।’  

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি