হোম > বিনোদন > বলিউড

বলিউডে প্রথমবার আমিরপুত্র জুনায়েদ, মহারাজ সিনেমার পোস্টার প্রকাশ

বলিউডে অভিষেক হচ্ছে আমিরপুত্র জুনায়েদ খানের। প্রকাশ্যে এসেছে প্রথম সিনেমার পোস্টার। জুনায়েদ খান ও জয়দীপ আহলাওয়াত অভিনীত ‘মহারাজ’-এর পোস্টারের পাশাপাশি এর মুক্তির তারিখও প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি। তবে জুনায়েদের প্রথম সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। এটি মুক্তি পাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে।

‘মহারাজ’ পরিচালনা করেছেন ‘উই আর ফ্যামিলি’ এবং ‘হিচকি’র মতো জনপ্রিয় সিনেমা নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রা। সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই এটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কারণ আমির খানের ছেলের প্রথম সিনেমা, তাই ভক্তদের আগ্রহ সীমাহীন তা বলাই বাহুল্য।

জুনায়েদ খান ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জয়দীপ আহলাওয়াত, শর্বরী ওয়াঘ ও শালিনী পান্ডেকে। এর চিত্রনাট্য লিখেছেন বিপুল মেহতা ও স্নেহা দেশাই। যশরাজ ফিল্মের এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

জন্মদিনে আমিরের সঙ্গে বান্ধবী, হাজির সাবেক দুই স্ত্রী

আসছে গোলমাল ৫, থাকছে বড় চমক

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার