হোম > বিনোদন > বলিউড

ভারতীয় অভিনেত্রী স্মৃতি বিশ্বাসের মৃত্যু

বর্ষীয়ান ভারতীয় অভিনেত্রী স্মৃতি বিশ্বাস মারা গেছেন। ১০০ বছর বয়সী এ অভিনেত্রী হিন্দি, মারাঠি ও বাংলা সিনেমায় অভিনয় করেছেন। গতকাল বুধবার মহারাষ্ট্রের নিজ বাস ভবনে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

আজ বৃহস্পতিবার অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়ে ইনস্টাগ্রাম পোস্টে নির্মাতা হংসল মেহতা লিখেছেন, ‘শান্তি এবং আরও সুখের জায়গায় চলে গেলেন প্রিয় স্মৃতিজি। আমাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ।’ পোস্টে অভিনেত্রীর বেশ কয়েকটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি।

স্মৃতি বিশ্বাস শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি কাজ করেছেন, গুরু দত্ত, ভি শান্তরম, মৃণাল সেন, বিমল রায়, বিআর চোপড়া এবং রাজ কাপুরের মতো কালজয়ী নির্মাতাদের সিনেমাতে।

১৯৩০ সালে বাংলা সিনেমা ‘সন্ধ্যা’ দিয়ে চলচ্চিত্র জগতে তাঁর অভিষেক হয়। ১৯৬০ সালের ‘মডেল গার্ল’ ছিল তাঁর সর্বশেষ হিন্দি সিনেমা। নির্মাতা এসডি নারাংকে বিয়ের পর অভিনয় কাজ করা বন্ধ করে দিয়েছিলেন তিনি।

জন্মদিনে আমিরের সঙ্গে বান্ধবী, হাজির সাবেক দুই স্ত্রী

আসছে গোলমাল ৫, থাকছে বড় চমক

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার