হোম > বিনোদন > বলিউড

এক ঝলক বাণী কাপুর

ভারতীয় মডেল ও অভিনেত্রী বাণী কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত নিজের ফ্যাশনেবল লুক শেয়ার করেন তিনি। শুধু আধুনিক লুকেই নন, ভারতীয় ঐতিহ্যবাহী বিভিন্ন লুকেও দেখা মেলে তাঁর। বাণী কাপুরের প্রতিটি স্টাইলই তাঁর ভক্তরা খুব পছন্দ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করলেই বাণী কাপুর হয়ে ওঠেন ‘টক অব দ্য টাউন’।

২০১৩ সালে পরিণীতি চোপড়া ও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘শুদ্ধ দেশি রোম্যানস’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বাণী কাপুরের। এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ৫৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

বাণীর প্রথম তামিল চলচ্চিত্র ‘আহা কল্যাণম’, এটি ব্যবসায়িকভাবেও সফল হয়। এটি ছিল বলিউড সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’-এর রিমেক।

রণবীর সিংয়ের সঙ্গে ২০১৬ সালে ‘বেফিকরে’ এবং ২০১৯ সালে হৃতিক রোশন ও টাইগার শ্রফের সঙ্গে ‘ওয়ার’ সিনেমায় অভিনয় করেন বাণী। সিনেমাটি বক্স অফিসে খুবই সফল হয়েছিল। ২০১৯ সালে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা ছিল সেটি।

বাণীর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ২০২২ সালে রণবীর কাপুরের বিপরীতে ‘শমশেরা’।

জন্মদিনে আমিরের সঙ্গে বান্ধবী, হাজির সাবেক দুই স্ত্রী

আসছে গোলমাল ৫, থাকছে বড় চমক

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার