হোম > বিনোদন > বলিউড

পুত্রসন্তান চান আলিয়া


 

মা হতে চলেছেন, সেই সুখবর সোমবারই (২৭ জুন) সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন আলিয়া ভাট। এর পর থেকেই জুনিয়র কাপুরের আগমন বার্তা নিয়ে রাজ্যের হিসেব-নিকেশ শুরু করে দিয়েছেন ভক্ত-অনুরাগীরা। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, সন্তানসম্ভবার খবর ছড়িয়ে পড়ার পর আলিয়ার দুটি মন্তব্য ভাইরাল হয়েছে। এর মধ্যে ২০১৮ সালে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তানদের নাম ঠিক করে ফেলবার কথা জানিয়েছিলেন আলিয়া। ওই বছরই নিজেদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিক প্রকাশ্যে আনেন রণবীর-আলিয়া। 

ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন ২৫ পূর্ণ করবার পর থেকেই তাঁর মাথায় বাচ্চাদের নাম ঘুরপাক খেতে শুরু করেছে। অভিনেত্রী বলেন, ‘আমার বাচ্চাদের কী নাম হবে, তা নিয়ে আমি এখনই ভাবতে শুরু করেছি।’ 

পরের বছর এক ভিডিওতে নিজের ঘনিষ্ঠ বান্ধবী আকাঙ্ক্ষা রঞ্জনের সঙ্গে আড্ডায় মেতেছিলেন আলিয়া। সেখানেই তিনি ফাঁস করেন পুত্র সন্তানের মা হওয়ার সুপ্ত বাসনার কথা। আলিয়া বলেন, তাঁর দুই পুত্র চাই। 

সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, চিকিৎসকের চেম্বারে পরীক্ষা করাচ্ছেন তিনি। সোনোগ্রাফির ছবি ভেসে উঠছে কম্পিউটার স্ক্রিনে, আর ছবিতে স্পষ্ট ইঙ্গিত সন্তানসম্ভবা আলিয়া। ছবির ক্যাপশনে আলিয়া লিখেও দিয়েছেন, ‘আওয়ার বেবি..... কামিং সুন’।  আপাতত নিজের ডেবিউ হলিউড সিনেমার শুটিং করতে লন্ডনে রয়েছেন আলিয়া। রণবীরও ব্যস্ত নিজের আসন্ন ছবি ‘শামশেরা’র প্রচারে। হাতে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ প্রচারের কাজ। আগামী ৯ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর-আলিয়া জুটির এই ছবি। 

 ২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে শুরু হয় রণবীর-আলিয়ার প্রেম। আর এই সম্পর্ক প্রকাশ্যে আসে ২০১৮ সালে। আরেক তারকা সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় রণবীর-আলিয়াকে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে দুই পরিবারের নানা কিছুতে তাঁদের একসঙ্গে দেখা যায়। অবশেষে গত ১৪ এপ্রিল ভালোবাসা বিয়ের পূর্ণতা পায়। 

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

প্রেসিডেন্টের অনুমতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ে যাচ্ছেন শাহরুখ

‘হক’ সিনেমার জন্য কোরআন পাঠ শেখেন ইয়ামি গৌতম