হোম > বিনোদন > বলিউড

রিতেশ দেশমুখকে বিয়ে করতে চেয়েছিলেন শাহরুখ খান

আইফোন উপহার পেয়ে শাহরুখ খান রিতেশ দেশমুখকে বলেছিলেন, ‘আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ বলিউড বাদশা শাহরুখ উপহারটি পেয়ে এতটাই খুশি হয়েছিলেন যে, তিনি রাতে ফোন করে রিতেশ দেশমুখকে এ কথা বলেছেন। বলিউডের আরেক তারকা রিতেশ দেশমুখ ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার অনুষ্ঠানে মজার মুহূর্ত হিসেবে এসব কথা বলেন।

ম্যাশেবল ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে রিতেশ বলেন, যুক্তরাষ্ট্রেই যেদিন কেবল আইফোন চালু হতে যাচ্ছে। সে সময় তিনি দুটি আইফোন হাতে পেয়েছেন। তিনি জানতেন যে শাহরুখ নতুন প্রযুক্তির সঙ্গে থাকতে খুবই ভালোবাসেন। তাই তিনি একটি ফোন শাহরুখ খানকে পাঠান। এ নিয়ে তিনি বুঝতে পারছিলেন যে ফোনের প্রশংসা শাহরুখ করবে। কিন্তু রাত ১১টায় তাঁকে কল করে শাহরুখ। ফোনের সম্পর্কে তাঁর মন্তব্য ছিল এটা খুব ‘মন মুগ্ধকর’। মুগ্ধ হয়ে তাঁকে বলেছেন, ‘আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ বলিউড বাদশার এই প্রতিক্রিয়ার কথা হাসতে হাসতে উপস্থাপন করেন রিতেশ।

‘যেদিন যুক্তরাষ্ট্রে আইফোন প্রথম চালু হয় সেদিন আমার হাতেও দুটি ফোন। মুম্বাইয়ের প্রথম সারির লোকদের মধ্যে আমিও একজন ছিলাম যাদের কাছে এই ফোন ছিল। আমেরিকা থেকে আসার সময় তার জন্য একজন সেগুলো নিয়ে এসেছিলেন।’ সাক্ষাৎকারে কথাও বলেন রিতেশ।

এ ছাড়া শাহরুখ খানের অফিসের ডিজাইনও করেছেন এই বলিউড তারকা। একজন স্থপতি হিসেবে কাজের জন্য তাকেই বেছে নিয়েছেন বলেও জানান রিতেশ। তাঁদের মধ্যে সম্পর্কটা অত্যন্ত মধুর বলে জানান রিতেশ।

এর আগে রিতেশ পরিচালিত ‘হেই বেবি’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। এ ছাড়া ২০১৮ সালে রিতেশ তাঁর মারাঠি ছবি ‘মৌলি’ মুক্তির তারিখ পিছিয়েছিলেন। কারণ একই সময়ে শাহরুখ খানের ‘জিরো’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। শাহরুখ খান এ নিয়ে রিতেশ দেশমুখের প্রশংসা করে একটি টুইটে তাকে 'ছোট ভাই' বলে সম্বোধন করেন। 

আরও পড়ুন

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান