হোম > বিনোদন

ব্রিটিশ র‍্যাপার ইয়াং ফিলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 

ব্রিটিশ র‍্যাপার ও অনলাইন ব্যক্তিত্ব ইয়াং ফিলির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৮ অক্টোবর) তাঁকে ব্রিসবেনে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন বুধবার আদালতে শুনানির জন্য তাঁকে পার্থে হস্তান্তর করা হয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

তাঁর আসল নাম আন্দ্রেস ফেলিপ ভ্যালেন্সিয়া ব্যারিয়েন্টোস। ইউটিউবে বিটা স্কোয়াডের সঙ্গে যৌথভাবে করা কাজের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। বিবিসি থ্রিতেও তিনি শো করেছেন। 

২৯ বছর বয়সী ব্যারিয়েন্টোসকে আজ বৃহস্পতিবার পার্থের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানে ধর্ষণ মামলায় তাঁকে অভিযুক্ত করা হয় এবং একই সঙ্গে জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। আইনজীবী ব্যারিস্টার সিমাস রাফারটি এসসি তাঁর জামিন চান। 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সম্মতি ছাড়া চারবার যৌন সম্পর্ক স্থাপন, আক্রমণ করে তিনটি ক্ষত সৃষ্টি এবং শ্বাসরোধের চেষ্টা করেছেন ব্যারিয়েন্টোস। 

গত ২৮ সেপ্টেম্বর পার্থের নাইটক্লাবের ১ নম্বর বারে পারফর্ম করার পরে তিনি ২০ বছর বয়সী এক তরুণীকে তাঁর হোটেল রুমে নেন। এরপর সম্মতি ছাড়াই তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ও তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। 

অস্ট্রেলিয়ায় সংগীত সফরে ছিলেন ব্যারিয়েন্টোস। তিনি যুক্তরাজ্যের আইটিভিতে সকার এইড এবং চ্যানেল-৪-এ দ্য গ্রেট সেলিব্রিটি বেক অব ফর স্ট্যান্ড আপ টু ক্যানসারে পারফর্ম করেন। তিনি ২০২১ সালে সেরা মিডিয়া ব্যক্তিত্বের জন্য একটি MOBO পুরস্কারও জিতেন।

সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

নজরকাড়া মিমির ছবি

ঈদের ‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন তমা ও হিমি

ঈদের ছয় নাটকে আইশা খান

ছাড়পত্রের অপেক্ষায় ‘পিনিক’, হল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

ঈদে হইচইয়ে আসছে ইয়াশ-পারশার ‘একসাথে আলাদা’

মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস

গান গাইলেন বুবলী

গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’