হোম > বিনোদন > টেলিভিশন

মুগ্ধ করল হ্যারি পটার সিরিজের প্রথম ঝলক

বিনোদন ডেস্ক

হ্যারি পটার চরিত্রে ডমিনিক ম্যাকলাফলিন। ছবি: সংগৃহীত

আবার ফিরছে হ্যারি পটার। ১৫ বছরের বেশি সময় পর আবার দেখা যাবে হ্যারির ম্যাজিক। সিনেমার পর এই ফ্যান্টাসি গল্প আসছে টিভি সিরিজ আকারে। গতকাল এইচবিও প্রকাশ করেছে সিরিজের প্রথম সিজন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’-এর প্রথম টিজার। দুই মিনিটের টিজারটি মুগ্ধ করেছে দর্শককে।

সাধারণ এক অনাথ বালক থেকে জাদুকর হয়ে ওঠার রোমাঞ্চকর সফরের গল্প উঠে এসেছে প্রথম সিজনের টিজারে। শুরুতেই হ্যারির সাধারণ জীবনের অবহেলা ও একাকিত্বের চিত্র ফুটে উঠেছে। এর পরেই ধরা দিয়েছে হগওয়ার্টসের ম্যাজিক্যাল জগতে প্রবেশের সেই চেনা মুহূর্তগুলো। বিশেষ করে হ্যাগ্রিড যখন হ্যারির মা-বাবার বীরত্বের কথা মনে করিয়ে দেয়, সেই দৃশ্যটি দর্শকদের মন ছুঁয়েছে। তারপর হ্যাগ্রিডের হাত ধরে লন্ডনের পথ পেরিয়ে কিংস ক্রস স্টেশনে পৌঁছানো—সব মিলিয়ে যেন পুরোনো স্মৃতিরই নতুন রূপ।

ড্যানিয়েল র‍্যাডক্লিফের উত্তরসূরি হিসেবে হ্যারি পটারের চরিত্রে অভিনয় করেছে ডমিনিক ম্যাকলাফলিন। তার সঙ্গে হারমায়নি গ্রেঞ্জার চরিত্রে আছে আরাবেলা স্ট্যান্টন। আর রন উইজলি চরিত্রে দেখা গেছে অ্যালাস্টার স্টাউটকে। গত বছর ৩০ হাজারের বেশি শিশুর অডিশন নিয়ে তাদের মধ্য থেকে এ তিনজনকে নির্বাচন করা হয়। শিল্পী নির্বাচনে নির্মাতারা যে বিন্দুমাত্র ভুল করেননি, সেটা বোঝা গেছে প্রথম টিজারেই।

হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন সিরিজের নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সেসকা গার্ডিনার ও মার্ক মাইলড। গার্ডিনার এ সিরিজের চিত্রনাট্যকার ও শো রানার। মাইলড বেশ কিছু পর্ব পরিচালনা করেছেন। যাঁর উপন্যাস অবলম্বনে সিরিজটি তৈরি, সেই ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং এতে যুক্ত আছেন নির্বাহী প্রযোজক হিসেবেও। জানা গেছে, হ্যারি পটারকে নিয়ে লেখা সাতটি উপন্যাসের প্রতিটি থেকে তৈরি হবে সিরিজের একেকটি সিজন। মোট সাতটি সিজনে শেষ হবে সিরিজটি।

২০২৭ সালের শুরুর দিকে মুক্তির পরিকল্পনা থাকলেও দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে। হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন সিরিজটি মুক্তি পাবে এ বছরের বড়দিনে। দেখা যাবে এইচবিও এবং এইচবিও ম্যাক্সে।

প্রিন্সের শো নিয়ে কাটছে না জটিলতা

সমুদ্রসৈকতে আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ’

বাংলা ভাষায় বিজয় সেতুপতির সিরিজসহ মুক্তি পাচ্ছে যেসব কনটেন্ট

স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’

ঈদে ঢালিউড সিনেমায় অভিষেক হলো যাঁদের

স্বাধীনতা দিবস ও নাট্য দিবসকে ঘিরে শিল্পকলায় নানা আয়োজন

সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ফজলুর রহমান বাবু, জানালেন চঞ্চল চৌধুরী

প্রকাশ পেল ‘মোয়ানা’র ট্রেলার, চমকে দিলেন ডোয়াইন জনসন