হোম > বিনোদন > গান

ভালোবাসা দিবসে টিনাকে নিয়ে বাপ্পার নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাপ্পা মজুমদার ও টিনা রাসেল। ছবি: সংগৃহীত

বিশ্ব ভালোবাসা দিবসে দর্শক-শ্রোতাদের নতুন গান উপহার দিলেন বাপ্পা মজুমদার। ‘তুমি বললেই’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা। এতে তাঁর কণ্ঠসঙ্গী হয়েছেন টিনা রাসেল। তাঁদের গাওয়া ডুয়েট গানটি লিখেছেন টিনার স্বামী গীতিকার জুলফিকার রাসেল।

বাপ্পা-জুলফিকার-টিনা ত্রয়ীর দ্বিতীয় গান তুমি বললেই। এর আগে ২০২৩ সালে প্রকাশিত হয় জুলফিকার রাসেলের কথা, বাপ্পা মজুমদারের সুর-সংগীতে টিনার একক গান ‘কিছু নেই যার’। সেই গানের মাধ্যমে ১২ বছরের বিরতি ভেঙে আবারও একসঙ্গে কাজ করেন সংগীতের প্রশংসিত জুটি বাপ্পা মজুমদার ও জুলফিকার রাসেল। এ বছর আবারও একসঙ্গে গান করলেন তাঁরা। বনানীতে বাপ্পার স্টুডিওতে রেকর্ডিং হয়েছে গানটির।

১৩ ফেব্রুয়ারি শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বাপ্পা মজুমদার শেয়ার করেন ‘তুমি বললেই’ গানের পোস্টার। টিনা রাসেল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন মিউজিক ভিডিওর বিহাইন্ড দ্য সিন ভিডিও। তুমি বললেই গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। শুটিং হয়েছে ঢাকায়। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাত ৮টায় টিনা রাসেল নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।

নতুন গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‌‌‘জুলফিকার রাসেল আমার ভীষণ প্রাণের একজন মানুষ। সে আমার সংগীত সত্তার একটি অংশ। আমরা একসঙ্গে অসংখ্য গান করেছি। তার লেখা গান করা আমার জন্য বরাবরই আনন্দের। টিনার গায়কী সুন্দর। আমার বিশ্বাস, নতুন কাজটি দারুণ লাগবে দর্শক-শ্রোতাদের।’

গীতিকার জুলফিকার রাসেল বলেন, ‘বাপ্পা ভাই ও আমি একসঙ্গে প্রচুর কাজ করেছি। এ তালিকায় নতুন সংযোজন তুমি বললেই গানটি। টিনার গায়কী আমার ভালো লাগে। এবারের কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। দর্শক-শ্রোতাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে।’

বাপ্পা ও জুলফিকার রাসেল জুটির নতুন গানের অংশ হতে পেরে আনন্দিত টিনা রাসেল। তিনি বলেন, ‘এর আগে জুলফিকার রাসেলের কথায় ও বাপ্পা ভাইয়ের সুরে একক গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। এবার রাসেলের কথায় বাপ্পা ভাইয়ের সঙ্গে ডুয়েট গাইতে পেরে খুব ভালো লাগছে। আমাকে এই সুযোগ দেওয়ায় দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সিয়ামের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন সুস্মিতা

মা হওয়ার গুঞ্জনে বুবলীর উত্তর ‘আমি ডিভোর্সি নই’

পরিচালনায় অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অস্ত্রোপচার সম্পন্ন

তপন চৌধুরীর সুরে প্রিয়াঙ্কার প্রথম মৌলিক গান

থ্রি ইডিয়টস ও মুন্না ভাইয়ের সিকুয়েলের খবর নিশ্চিত করলেন হিরানি

নতুন পরিচালকে আস্থা শাকিব খানের

জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন

নতুন সরকারের কাছে তারকাদের প্রত্যাশা

পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে বিটিভির বিশেষ আয়োজন