হোম > বিনোদন > সিনেমা

সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার জন্য প্রস্তুত ‘দম’

রোজার ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে একগুচ্ছ সিনেমা। ঈদের সিনেমার সর্বশেষ খোঁজখবর জানাতে এই আয়োজন। প্রতিদিন একজন নির্মাতা বা প্রযোজক তাঁর সিনেমার কাজের অগ্রগতি ও প্রত্যাশার কথা জানাবেন। আজ ‘দম’ নিয়ে কথা বলেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘দম’ সিনেমায় আফরান নিশো

রোজার ঈদে মুক্তি উপলক্ষে দীর্ঘদিন ধরেই টানা কাজ করে যাচ্ছে ‘দম’ সিনেমার টিম। ইতিমধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। অফিশিয়াল পোস্টারের পর গতকাল প্রকাশ পেল সিনেমার টিজার। প্রযোজক শাহরিয়ার শাকিল জানালেন, পোস্ট প্রোডাকশন শেষে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

শাহরিয়ার শাকিল বলেন, ‘জানুয়ারিতে আমাদের শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের শেষ মুহূর্তের ঘষামাজার কাজ। আমাদের সিনেমা মুক্তির জন্য প্রস্তুত বলা যায়। এ সপ্তাহেই সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা আছে।’

পূজা চেরি

দম সিনেমা পরিচালনা করছেন রেদওয়ান রনি। এ সিনেমা দিয়ে ১০ বছর পর চলচ্চিত্র নির্মাণে ফিরেছেন এই নির্মাতা। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন আফরান নিশো। আরও আছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি প্রমুখ। গতকাল প্রকাশিত টিজারে ফুটে উঠেছে উদ্বেগ, নির্যাতন আর সংগ্রামের এক চিত্র। ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা গেল, কোনো এক দুর্ঘটনার পর পাহাড় আর মরুর বুকে দিগ্‌ভ্রান্ত হয়ে হেঁটে চলেছেন নিশো! চোখেমুখে আতঙ্ক। বিপদ যেন চারপাশেই! একদল অস্ত্রধারী তাঁকে আটক করে। নির্মম নির্যাতনের শিকার হন তিনি। টিজারের পুরোটা সময় তাঁকে ক্লান্ত, রুগ্‌ণ, উদ্বিগ্ন ও ভীত লুকে দেখা গেছে। অভিনেত্রী পূজা চেরির অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা আর আতঙ্ক! অভিনেতা চঞ্চল চৌধুরীকেও দেখা গেছে বন্দী রূপে। টিজার শেষ হয় নিশোর কণ্ঠে একটি সংলাপ দিয়ে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো।’

দমের প্রচার পরিকল্পনা জানিয়ে শাহরিয়ার শাকিল বলেন, ‘ফার্স্ট লুকের পর টিজার রিলিজ হলো। ধারাবাহিকভাবে ঈদের আগপর্যন্ত প্রমোশন চলতে থাকবে। ঈদের পরও আমাদের প্রচার চলবে। প্রচার নিয়ে আমাদের ইউনিক কিছু পরিকল্পনা আছে। অনেক চমক দেখতে পারবে দর্শক।’

চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে এই প্রযোজক বলেন, ‘দম সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। আড়াই বছর ধরে এই চলচ্চিত্র নিয়ে আমরা কাজ করছি। আমাদের সব সময় চেষ্টা থাকে নেক্সট লেভেলের কাজ করার। বাংলা সিনেমা যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, তা দম সিনেমার ফার্স্ট লুক দেখে হয়তো দর্শকেরা বুঝতে পারছেন। আমাদের উদ্দেশ্যই ছিল দম সিনেমা দিয়ে আরেক ধাপ এগিয়ে যাওয়া। যে ভিজ্যুয়াল দর্শক দেখতে পেল, সেটা বাংলাদেশের সিনেমায় নতুন বলেই আমার ধারণা এবং আমাদের আধুনিক দর্শকেরা এ ধরনের সিনেমাই দেখতে চায় বলে আমি বিশ্বাস করি।’

ঈদে হইচইয়ে আসছে ইয়াশ-পারশার ‘একসাথে আলাদা’

মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস

গান গাইলেন বুবলী

গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’

বিচ্ছেদ ও পরকীয়া বিতর্কে মুখ খুললেন বিজয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

এডিটিংয়ে ‘রাক্ষস’, এ সপ্তাহে আসবে টিজার

প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে অভিনেতা আলভীর অভিযোগ

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন