প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
মুক্তি: আইস্ক্রিন (২৯ অক্টোবর)
অভিনয়: বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, আমিনা ইসলাম, তৌসিফ মাহবুব
গল্পসংক্ষেপ: চার জুটির সম্পর্কের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, আবেগ ও সংকটের মধ্য দিয়ে এগিয়েছে কাহিনি। প্রেমের মিষ্টি মুহূর্তের পাশাপাশি গল্পে রয়েছে ভুল-বোঝাবুঝি, মান-অভিমান ও প্রত্যাশার সঙ্গে বাস্তবতার সংঘাত।
মুক্তি: হইচই (৩০ অক্টোবর)
অভিনয়: ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহিনী সরকার
গল্পসংক্ষেপ: ২৬ বছর পর রহস্যজনকভাবে ফিরে আসে একসময়ের বামপন্থী নেতা সব্যসাচী। ফিরে এসে দেখে তার চারপাশের রাজনীতি ও মানুষের ধ্যানধারণা আমূল পাল্টে গেছে। বদলে গেছে তার পরিবারের সদস্যদের আদর্শও।
মুক্তি: জিওহটস্টার (৩০ অক্টোবর)
অভিনয়: মাইকেল জনস্টন, ইন্ডি নাভারেট
গল্পসংক্ষেপ: মিউজিক স্টোরের কর্মী বিয়ার তার সহকর্মী নিকির ভালোবাসা পাওয়ার জন্য একটি জাদুকরি বস্তুর সাহায্য নেয়। আশ্চর্যজনকভাবে তার সেই ইচ্ছে তাৎক্ষণিকভাবে পূরণও হয়ে যায়। তবে নিকির ভালোবাসা ধীরে ধীরে ভয়ংকর অবসেশনে পরিণত হয়ে চারপাশের সবকিছু ধ্বংস করতে শুরু করে।
মুক্তি: অ্যাপল টিভি (৩০ অক্টোবর)
অভিনয়: লিভ শ্রাইবার, স্টিফেন গ্রাহাম, জাজি বিটজ
গল্পসংক্ষেপ: জোনাহ লিন নামের এক সাবেক গোয়েন্দাকে নিয়ে গল্প। সব ছেড়ে এক ছোট্ট শান্ত শহরে নতুন জীবন শুরু করেছিল সে। কিন্তু হঠাৎ করেই নেমে আসে চরম বিপর্যয়। তার পরিবারের ওপর নজর পড়ে এক ভয়ংকর সিরিয়াল কিলারের। পরিবারকে রক্ষা করতে ভয়াবহ লড়াইয়ের মুখোমুখি হয় জোনাহ লিন।
মুক্তি: নেটফ্লিক্স (৩০ অক্টোবর)
অভিনয়: লাইয়া কোস্তা, কারা এলেহালদে, লুইস জাহেরা
গল্পসংক্ষেপ: মাদ্রিদের একটি ব্যাংকে ডাকাতি করে পালানোর সময় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে ডাকাত দল। এ দুর্ঘটনা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। উন্মোচিত হতে থাকে ডাকাত দলের প্রত্যেক সদস্যের বিশ্বাসঘাতকতা ও মিথ্যার ভয়ংকর জাল, যা মূলত এই ডাকাতির পরিকল্পনার অনেক আগে থেকেই বোনা হয়েছিল।
মুক্তি: নেটফ্লিক্স (৩০ অক্টোবর)
অভিনয়: কীর্তি সুরেশ, রাধিকা আপ্তে, তানভি আজমী
গল্পসংক্ষেপ: ১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে গল্প। পেরনুরু নামের এক কাল্পনিক শহরের আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ একদল নারী গ্যাংস্টারের হাতে। দুই গ্যাংস্টার কুইন ভবানী ও রুদ্রের মধ্যকার শত্রুতা একপর্যায়ে তাদের সাম্রাজ্যকেই ধ্বংসের মুখে ঠেলে দেয়। এর মাঝেই শহরে প্রবেশ করে এক রহস্যময় নারী, যার উপস্থিতি পেরনুরুর ক্ষমতার সমীকরণ রাতারাতি বদলে দেয়।