হোম > বিনোদন

মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আদালতে শিল্পী আসিফ আকবর। ছবি: আজকের পত্রিকা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।

আজ মামলার যুক্তিতর্ক শুনানি ও রায়ের জন্য দিন ধার্য ছিল। যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন এবং আসিফ আকবরের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন বলে তাঁকে বেকসুর খালাস দেন।

আসিফ আকবরের আইনজীবী আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ জানান, আসিফ আকবর আদালতে হাজির ছিলেন। এর আগে গত ৩ মার্চ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলায় মোট তিনজন সাক্ষী সাক্ষ্য দেন।

২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ২৪ (ক) ধারায় মামলা করা হয়।

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

যুদ্ধ নিয়ে সুজিত মোস্তফার গান

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী

২৪ বছরে এনটিভি

স্পাইডার-ম্যান সিনেমার প্রচারে টম হল্যান্ডের সঙ্গে মেসি

ব্রাজিল-আর্জেন্টিনার উন্মাদনা নিয়ে আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন

সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ে দিনব্যাপী আয়োজন

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

নেটফ্লিক্সের টাকা তছরুপের দায়ে হলিউড পরিচালকের কারাদণ্ড