হোম > বিনোদন
রিয়েলিটি শো

আবারও বিচারকের আসনে মেহজাবীন, সঙ্গে তাহসান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মেহজাবীন চৌধুরী ও তাহসান খান। ছবি: সংগৃহীত

২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে যাত্রা শুরু মেহজাবীন চৌধুরীর। গত বছর ওই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন। এ বছরের এপ্রিলে শেষ হয় আসর। বছর না ঘুরতেই আবার বিচারকের আসনে তিনি। এবার বিচারক হয়েছেন শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর। সঙ্গে রয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

মার্কস অলরাউন্ডারের বিচারকের দায়িত্ব পালন প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘অনেক বছর পর আবারও শুরু হয়েছে মার্কস অলরাউন্ডার রিয়েলিটি শো। এবারের আয়োজনে আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, যা আমার জন্য সত্যিই অনেক সম্মানের ও আনন্দের।’

মেহজাবীন আরও বলেন, ‘ভালো লাগছে নতুন প্রতিভা খুঁজে বের করার এই সুন্দর উদ্যোগের অংশ হতে পেরে। ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভার আগমন সব সময় আশার আলো জাগায়। আশা করি, এই মঞ্চ থেকে উঠে আসবে এমন কিছু প্রতিভাবান মুখ, যারা ভবিষ্যতে আমাদের বিনোদন জগৎকে আরও সমৃদ্ধ করবে।’

গত ৩০ অক্টোবর থেকে এনটিভিতে শুরু হয়েছে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সম্প্রচার। প্রতি শুক্র ও সোমবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। ১০০টি আঞ্চলিক পর্বের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিযোগিতাটি বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই শেষে চূড়ান্ত পর্বে পৌঁছেছে। নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা এবং উপস্থিত বক্তৃতায় প্রতিভার স্বাক্ষর রেখে বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবে বাংলাদেশের সেরা তিন অলরাউন্ডার। তিনটি গ্রুপের সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। রিয়েলিটি শোটি উপস্থাপনা করছেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ও সুনেরাহ তাসনিম।

সিনেমায় নাম লেখানোর পর থেকে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মেহজাবীন চৌধুরী। কাজ করছেন বেছে বেছে। সবশেষ তাঁকে দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে। এটি মুক্তি পেয়েছিল গত রোজার ঈদে। শোনা যাচ্ছে, এখন নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অন্যদিকে গান ও অভিনয়কে বিদায় জানানোর পর সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তাহসান। ফ্যামিলি ফিউড সিজন ২-এর পর সবশেষ সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘ভয়েস অব বাংলাদেশ’-এর সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন তিনি।

বাবার সম্পদের হিস্যা চেয়ে আদালতে মাইকেল-কন্যা প্যারিস জ্যাকসন

নভেম্বরে মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’

শেষবারের মতো জ্যাক স্প্যারো হয়ে ফিরতে চান জনি ডেপ

পানির সংকট মেটাতে ড. ইউনূসের মডেলে ম্যাট ডেমনের সাফল্য

ডাক্তারের কথা শুনে পাগলের মতো কেঁদেছিলাম: তানিয়া বৃষ্টি

‘যাও আইসক্রিম বেচো’—‘রামায়ণ’-এর গান নিয়ে সমালোচনার জবাবে এ আর রহমান

শিল্পকলায় ‘ইনভিজিবল স্টোরিজ’ নাটকের দুই প্রদর্শনী

‘ফারহা’র বিতর্ক পেছনে ফেলে দ্বিতীয় সিনেমা নির্মাণে সাল্লাম

বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে দেখা দিলেন অমিতাভ বচ্চন

মাস্কের আগেই ভারত ৫ হাজার বছর পূর্বে উড়ন্ত গাড়ি তৈরি করে: রণবীর কাপুর