হোম > বিনোদন

চরকিতে এবার কোরিয়ার ড্রামা সিরিজ

বিনোদন প্রতিবেদক

গল্পটা জোসেওনের রাজা ওয়াই সিনের। দেশের প্রতি ভালোবাসাই ছিল তাঁর শাসনের প্রেরণা। একটা সময় তাঁর জীবনেও ভালোবাসা আসে। কিন্তু তিনি দেশকেই বেছে নেন।

কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে তাঁর মনে হয়, তিনি যদি অন্যরকম ভালবাসাকে বেছে নিতেন, তাহলে তাঁর জীবনটাও অন্যরকম হতে পারত।

অপরদিকে ‘কোর্ট লেডি’ সিয়ং ডিয়ন ইম তাঁর বেছে নেওয়া জীবনের স্বাধীনতা রক্ষা করতে মরিয়া। সব মিলিয়ে যেন এক অনিশ্চিত পরিণতির দিকেই এগোতে থাকে তাদের জীবন।

রাজা ওয়াই সিনের জীবন পরিণতি জানতে পারবেন জং জি ইন পরিচালিত ‘দ্য রেড স্লিভ’ সিরিজ থেকে। ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার এই সিরিজটি কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিল গত বছরের নভেম্বর মাসে।

নতুন এই সিরিজটি এবার বাংলায় দেখা যাবে চরকিতে। আগামী ১৭ নভেম্বর রাত ৮টায় প্রথম ৭ পর্ব উপভোগ করতে পারবে দর্শক। পরবর্তীতে আরও পর্ব মুক্তি পাবে।

জোসেওনের রাজা ওয়াই সিনের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। ঐতিহাসিক এক আবহে এই গল্পটি বলা হয়েছে। এটি দর্শকদের এক ভিন্ন আবহে নিয়ে যাবে। এই সিরিজের গল্প রোমান্টিক হলেও তৎকালীন সময়ে রাজাদের দাসীদের জীবন, সে সময়ের প্রেক্ষাপট খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

আইএমডিবি-তে এ ৮.৬ রেটিং পাওয়া সিরিজটিতে অভিনয় করেছেন লী জুন হো, লী সি ইয়ং ও কাংহুন।

এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরছেন বুবলী

১৪ বছর পর ওয়ারফেজের নতুন ষ্টুডিও অ্যালবাম, প্রথমবার যাচ্ছে যুক্তরাজ্য সফরে

হলিউডকে টানতে মরক্কোয় তৈরি হচ্ছে বিশাল সিনেমা সিটি

ভেঙে যাচ্ছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড কার্ড

গুম, হেফাজতে খুন নিয়ে নির্মিত সিনেমা নিষিদ্ধ করল ভারত সরকার, তুমুল বিতর্ক

মৌসুমী ও তানিয়ার অপেক্ষায় ‘ট্রাইব্যুনাল’ টিম

অভিমান নিয়ে রোজিনা বললেন মরদেহ যেন এফডিসিতে না নেওয়া হয়

বাংলাদেশের ‘দেলুপি’ সিনেমায় যুক্ত হলেন ভারতের অনুরাগ কশ্যপ

রোলিং স্টোনসের ৭ বছরের রেকর্ড ভাঙল বিটিএস