হোম > বিনোদন > লোক-সংস্কৃতি

ঈদুল ফিতর উপলক্ষে শিল্পকলা একাডেমির ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে বাড়তি আনন্দ দিতে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ শিরোনামে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে ২০ মার্চ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টায়। রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির উন্মুক্ত নন্দনমঞ্চে দেশের প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণে এই উৎসবমুখর হয়ে উঠবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বিশিষ্ট কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

আয়োজন সম্পর্কে একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছি। আমাদের লক্ষ্য এমন একটি সমাজ যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সব জাতিগোষ্ঠীর উৎসবগুলো সমান গুরুত্বের সঙ্গে উদ্‌যাপিত হবে। হিংসা বা বিদ্বেষ নয়, বরং সবার সম্মিলিত ও ঐক্যবদ্ধ একটি সুগঠিত সমাজ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। সরকারের গণতান্ত্রিক সমাজ গঠনের নতুন পরিকল্পনার সঙ্গে সংগতি রেখেই এই আয়োজন করা হয়েছে।’

একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, ন্যান্সি, পিয়াল হাসান, নোলক বাবু, অনিমেষ রায়, অনন্যা আচার্য্য ও সমীর কাওয়াল। সংগীতের পাশাপাশি উৎসবের বাড়তি আকর্ষণ হিসেবে সবার জন্য উন্মুক্ত থাকছে ‘মেহেদী কর্নার’।

চাঁদ রাতের নাটক ‘ছায়াসঙ্গী’

চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

‘প্রিন্স’ সিনেমার আইটেম গানে রুনা লায়লার সঙ্গে প্রীতম হাসান

বিয়ের গুঞ্জনে ক্ষোভ জানালেন আনুশকা

বাবা-ভাইদের নিয়ে জাহিদ নিরবের গান

টিভি নাটক ও টেলিফিল্ম

শিশুদের জন্য ঈদ আয়োজন

ঈদের ধারাবাহিক

টিভিতে নতুন সিনেমা

ঈদের সংগীতানুষ্ঠান