হোম > বিনোদন

আইসিইউতে মুস্তাফা মনোয়ার

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আবারও অসুস্থ হয়ে পড়েছেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে তাঁর চিকিৎসা। শিল্পীর স্ত্রী মেরী মনোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেরী মনোয়ার জানিয়েছেন, ১৪ জুন শারীরিক অবস্থার অবনতি হলে মুস্তাফা মনোয়ারকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন। মুস্তাফা মনোয়ার নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন মেরী মনোয়ার। তিনি বলেন, ‘শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন ওনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। চিকিৎসকেরা আইসিইউতে রাখার পরামর্শ দেন। চার দিন ধরে তিনি আইসিইউতে রয়েছেন।’

মেরী মনোয়ার জানিয়েছেন, মুস্তাফা মনোয়ারের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও উদ্বেগজনক। আইসিইউতেই তাঁর চিকিৎসা চলছে।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন মুস্তাফা মনোয়ার। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। মুস্তাফা মনোয়ার দেশের সংস্কৃতি অঙ্গনে এক অনন্য নাম। আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। টেলিভিশনে শিশু-কিশোরদের জন্য অসংখ্য অনুষ্ঠান নির্মাণ করেছেন। বাংলাদেশে পাপেট শোয়ের পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয় তাঁকে।

সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য ২০০৪ সালে একুশে পদক এবং ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ‘সুলতান স্বর্ণপদক’ লাভ করেন মুস্তাফা মনোয়ার।

বছর শেষে আসছে আন্ধার বিশ্বকাপের পর শুরু প্রচার

পলাশী দিবস স্মরণে মঞ্চে আসছে ‘নবাব সিরাজউদ্দৌলা’

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

দুর্ঘটনার কবলে অভিনেতা জোভান

২৫ জুন শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’

ফুটবলার দীপেন্দুকে নিয়ে কলকাতার সিনেমা, গান লিখেছেন বাংলাদেশের দীপ

দিদি নম্বর ওয়ানের সঞ্চালনায় রচনা থাকছেন নাকি থাকছেন না

স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার গুঞ্জন

সাত বছর পর সিনেমা নির্মাণের ঘোষণা অংশুর