হোম > বিনোদন > টেলিভিশন

শর্টকাটে বড়লোক হওয়ার গল্পে শিমুল-লামিমার ‘শর্টকাট’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘শর্টকাট’ নাটকে শিমুল শর্মা ও লামিমা লাম। ছবি: সংগৃহীত

মুরাদপুর গ্রামের ছেলে মামুন, যার দাদা গুপ্তধন খুঁজতে গিয়ে আর ফেরেনি। দাদার মতোই মামুনের স্বপ্ন শর্টকাটে বড়লোক হওয়া! এ নিয়ে প্রেমিকা লায়লার সঙ্গে তার দ্বন্দ্ব চরমে। মামুন কি গুপ্তধন খুঁজে পাবে, নাকি তার ভাগ্যে অন্য কিছু লেখা আছে? এমন গল্পে তৈরি হয়েছে নাটক ‘শর্টকাট’। আজ বৃহস্পতিবার ওটিটিতে মুক্তি পেয়েছে নাটকটি।

‘শর্টকাট’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

মাজিদুল ইসলামের পরিচালনায় শর্টকাট নাটকে মামুন ও লায়লা চরিত্রে অভিনয় করেছেন শিমুল শর্মা ও লামিমা লাম। মাজিদুল ইসলাম বলেন, ‘শর্টকাট আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি। সবাই আজকাল দ্রুত সাফল্য পেতে চায়, পরিশ্রমের মূল্য কেউ দিতে চায় না। আমরা এই সিরিয়াস বিষয়টিকেই হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কমেডি ও সাসপেন্সের মোড়কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছি।’

অভিনয়ের পাশাপাশি শর্টকাট নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিমুল শর্মা। এতে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, ইশতিয়াক আহমেদ রুমেল, সামিউল হক ভূইয়া, শাহাদত শিশির প্রমুখ।

সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

নজরকাড়া মিমির ছবি

ঈদের ‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন তমা ও হিমি

ঈদের ছয় নাটকে আইশা খান

ছাড়পত্রের অপেক্ষায় ‘পিনিক’, হল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

ঈদে হইচইয়ে আসছে ইয়াশ-পারশার ‘একসাথে আলাদা’

মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস

গান গাইলেন বুবলী

গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’