হোম > বিনোদন > গান

ইত্যাদিতে অলীকের লেখা গান গাইলেন হাবিব

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। ফাইল ছবি

গত বছর ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান শুনিয়েছিলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তাঁর সঙ্গে ছিলেন প্রীতম হাসান। এবারের রোজার ঈদ উপলক্ষে নির্মিত ইত্যাদির বিশেষ পর্বেও শোনা যাবে হাবিবের গাওয়া গান। তবে এবার একক গান গেয়েছেন তিনি।

‘বুঝি নাই তো আগে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব। ‘কী যে মায়া লাগে, কত মায়া লাগে, প্রাণ বন্ধুয়ার লাইগা আমার বড় মায়া লাগে’—এমন কথায় গানটি লিখেছেন নির্মাতা ও গীতিকার এস এ হক অলীক। সবশেষ প্রকাশ পাওয়া হাবিবের গাওয়া ‘পিরিতি শিখাইলি’ শিরোনামের গানটিও অলীকের লেখা ছিল। এই গান দিয়ে প্রায় ১৭ বছর পর অলীকের লেখা একক গানে কণ্ঠ দিয়েছিলেন হাবিব।

ফাগুন অডিও ভিশন জানিয়েছে, হাবিবের নতুন গানটি দর্শকদের ভালো লাগবে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। ঈদের বিশেষ ইত্যাদির মঞ্চে হাবিব ও তাঁর দলের পরিবেশনা ও দর্শকদের অংশগ্রহণে পুরো আয়োজনটি বেশ জমে ওঠে। মঞ্চের সামনে উপস্থিত দর্শকেরা একবার শুনেই শিল্পীর সঙ্গে ঠোঁট মিলিয়েছেন গানে। সব মিলিয়ে আশা করা যায়, এবারের ইত্যাদির মাধ্যমে হাবিবের আরও একটি জনপ্রিয় গান পেতে যাচ্ছেন দর্শক-শ্রোতারা।

এবারের ইত্যাদির দর্শকপর্বের অতিথি হিসেবে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ঈদ উপলক্ষে নির্মিত ইত্যাদির বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আবার ‘পথের প্যাঁচালী’ নিয়ে আসছেন দেবাশীষ বিশ্বাস

সমালোচনার ব্যাখ্যা দিল মানস ও সার্টিফিকেশন বোর্ড

আরও এক সুযোগ হাতছাড়া হলো দীপিকার

শুটিং শুরু করলেন তানভীর মোকাম্মেল

সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক সিনেমা ‘স্ক্রিম ৭’

মুক্তির তালিকায় যেসব সিনেমা ও সিরিজ

বিয়ের ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা

ববিতার হাতে একুশে পদক

পরিবারের আবেগঘন গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘মিউ’

নির্মাতা স্ত্রীর সুস্থতার জন্য অভিনেতা স্বামীর লড়াই