হোম > শিক্ষা > ক্যাম্পাস

দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’

মুশফিকুর রিজন, জাবি

২০২৪ সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসের আরও একটি যুগান্তকারী অধ্যায়। এ সময় দেশজুড়ে শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে গর্জে ওঠে, যার চূড়ান্ত পরিণতিতে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। সেই বীরত্বগাথা আন্দোলনে আগ্রণী ভূমিকায় ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সারা দেশে ছড়িয়ে পড়া প্রতিবাদী চেতনা, সাম্য ও মানবিক মর্যাদার লড়াইয়ের প্রতীক হয়ে উঠে এসেছে একটি স্মৃতিচিহ্ন—‘অদম্য-২৪’।

২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই, আন্দোলনরত শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দেন। কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগের হামলায় শতাধিক শিক্ষার্থী নিহত ও অসংখ্য আহত হন। সেই বেদনাবিধুর ঘটনার স্মরণে ২০ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন নেছা হলের সামনে স্থাপিত হয় দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ‘অদম্য-২৪’। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্দোলনরত শিক্ষার্থীরাই।

এই স্মৃতিস্তম্ভের নকশা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. রাঈদ হোসেন। নকশা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই স্মৃতিস্তম্ভের নকশায় রয়েছে তিনটি অগ্নিশিখা, যা কেবল আগুন নয়, প্রতিবাদের প্রতীক। মধ্যের শিখাকে কেন্দ্র করে অপর দুটি শিখা ২৪ ডিগ্রি কোণে বাঁকানো, যা ২০২৪ সালের বিপ্লবের স্মারক হিসেবে বিবেচিত। তিনটি শিখা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।’

২০২৫ সালের ৩১ জুলাই স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬’ প্রতিযোগিতা, বিজয়ী দল যাচ্ছে হংকং

উত্তরায় এজেসিসি ল্যাঙ্গুয়েজ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

আল-আজহারে পড়তে চাইলে আরবি ভাষায় ভালো দখল থাকতে হবে: সুয়াইবুর রহমান

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড: প্রথমবার ১ স্বর্ণসহ ১৫ পদক জয়

সীমানা পেরিয়ে বাংলার সংস্কৃতি

বগুড়ায় পাঠকবন্ধুর বৃক্ষরোপণ কর্মসূচি