হোম > শিক্ষা > ক্যাম্পাস

চাকসু নির্বাচনে ভোটার তালিকা সংশোধনের সময় বাড়ল

চবি সংবাদদাতা

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর (জোবরা) মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা সংশোধনের সময় তিন দিন বাড়িয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত করেছে নির্বাচন কমিশন।

তবে চূড়ান্ত তালিকা পূর্বনির্ধারিত সময়েই প্রকাশ করা হবে। এ ছাড়া এক হল থেকে অন্য হলে আসনপ্রাপ্ত শিক্ষার্থীরা হল পরিবর্তনও করতে পারবেন।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ড. মনির উদ্দিন। এ ছাড়া নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে দুটি আলাদা বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ ছিল ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। তবে কমিশনের সিদ্ধান্তে এটি ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

অন্যদিকে হল পরিবর্তনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী যদি তাঁর সংযুক্ত হলের বাইরে অন্য কোনো হলে আসন বরাদ্দপ্রাপ্ত হয়ে থাকেন, তবে শুধু সে হলের প্রভোস্টের প্রত্যয়ন নিয়ে বিভাগীয় সভাপতি/পরিচালকের কাছে জমা দিলে তাঁকে সংশ্লিষ্ট হলের সংযুক্ত ছাত্রছাত্রী হিসেবে গণ্য করে বিভাগীয় সভাপতি/পরিচালক ভোটার তালিকা সংশোধন করতে পারবেন।

জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার কারণে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা এটি করেছি। কেননা, আমাদের অনেক শিক্ষার্থী এখনো আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন। তাই আমরা খসড়া ভোটার তালিকা সংশোধনের সময় বাড়িয়েছি। কিন্তু চূড়ান্ত তালিকা ১১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ভোটার তালিকায় বেশ কিছু অসংগতি রয়েছে। আমরা সেগুলো সংশোধন করে সংশ্লিষ্ট বিভাগে পাঠাচ্ছি।’

উল্লেখ্য, তফসিল অনুযায়ী ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর এবং ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬’ প্রতিযোগিতা, বিজয়ী দল যাচ্ছে হংকং

উত্তরায় এজেসিসি ল্যাঙ্গুয়েজ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

আল-আজহারে পড়তে চাইলে আরবি ভাষায় ভালো দখল থাকতে হবে: সুয়াইবুর রহমান

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড: প্রথমবার ১ স্বর্ণসহ ১৫ পদক জয়

সীমানা পেরিয়ে বাংলার সংস্কৃতি

বগুড়ায় পাঠকবন্ধুর বৃক্ষরোপণ কর্মসূচি