হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাকসু নির্বাচনে কোন হলে কত ভোট পড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাকসুতে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। গণনার কাজও চলছে। এরই মধ্যে ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে।

অনানুষ্ঠানিকভাবে পাওয়া তথ্যমতে, আল–বেরুনী হলে ২১১ ভোটের বিপরীতে ১২৫, আ ফ ম কামাল উদ্দিন হলে ৩৪১ ভোটের বিপরীতে ২৩৯, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ ভোটের বিপরীতে ৩১০, শহীদ সালাম-বরকত হলে ২৯৯ ভোটের বিপরীতে ২২৪, মাওলানা ভাসানী হলে ৫১৪ ভোটের বিপরীতে ৩৮৪টি ভোট পড়েছে।

এর বাইরে, ১০ নম্বর (ছাত্র) হলে ৫৪১ ভোটের বিপরীতে ৩৮১, শহীদ রফিক-জব্বার হলে ৬৫৬ ভোটের বিপরীতে ৪৭০, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ ভোটের বিপরীতে ২৬১ ভোট, ২১ নম্বর (ছাত্র) হলে ৭৩৫ ভোটের বিপরীতে ৫৬৪, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ৯৯১ ভোটের বিপরীতে ৮১০, শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ ভোটের বিপরীতে ৭৫২ ভোট পড়েছে।

এদিকে, ছাত্রী হলগুলোর মধ্যে—নওয়াব ফয়জুন্নেসা হলে ২৮০ ভোটের বিপরীতে ১৩৭, জাহানারা ইমাম হলে ৩৬৭ ভোটের বিপরীতে ২৪৭, প্রীতিলতা হলে ৩৯৯ ভোটের বিপরীতে ২৪৬, বেগম খালেদা জিয়া হলে ৪০৯ ভোটের বিপরীতে ২৪৯, বেগম সুফিয়া কামাল হলে ৪৫৬ ভোটের বিপরীতে ২৪৬, ১৩ নম্বর (ছাত্রী) হলে ৫৩২ ভোটের বিপরীতে ২৭৯, ১৫ নম্বর (ছাত্রী) হলে ৫৭১ ভোটের বিপরীতে ৩৩৮, রোকেয়া হলে ৯৫৫ ভোটের বিপরীতে ৬৮০, ফজিলাতুন্নেছা হলে ৮০৩ ভোটের বিপরীতে ৪৮৯, বীর প্রতীক তারামন বিবি হলে ৯৮৪ ভোটের বিপরীতে ৫৯৫ ভোট পড়েছে।

টেক্সটাইটান্সে চ্যাম্পিয়ন ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

পাঠকবন্ধুর বর্ষবরণ উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রকৃতিকে নিয়ে শালিকের নীরব প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্রোদের প্রথম মেয়ে য়াপাও

এইউবিতে নতুন নবীন শিক্ষার্থীদের বরণ

মহাবিশ্ব প্রসারণের নির্ভুল হার পরিমাপ করলেন আইইউবি শিক্ষকসহ ৪০ বিজ্ঞানী

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩৩ উদ্‌যাপিত

বৈশাখের উৎসবে রঙিন আরপিএসইউ ক্যাম্পাস

নববর্ষের রঙে রঙিন গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন