হোম > শিক্ষা > ক্যাম্পাস

ক্রীড়া সংঘ চাই

শাহরিয়ার সিমন

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট জেলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯১ সালে মাত্র ৪০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়। বর্তমানে এর পরিসর বেড়েছে। সবুজে ঘেরা এই বিদ্যাঙ্গনের শিক্ষার গুণগত মান আগের চেয়ে অনেক ভালো। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকটা এগিয়ে আছে বলা যায়। তবে দীর্ঘদিন ধরে একটি ক্রীড়া সংঘের অভাব অনুভব করছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সংঘ হচ্ছে শিক্ষার্থীদের জীবন বিকশিত করার জন্য অপরিহার্য উপাদান; শিক্ষার্থীরা যেখানে দলগত কাজ, শৃঙ্খলা, ধৈর্যসহ খেলাধুলার সব কায়দা-কানুন শেখার সুযোগ পায়। এ ছাড়া শারীরিকভাবে সতেজ থাকতেও সহায়ক খেলাধুলা। নিয়মিত খেলাধুলা মানুষকে ঝুঁকিপূর্ণ শারীরিক সমস্যা থেকে রক্ষা করে। আমরা দেখছি, রোগপ্রবণতা দিন দিন বেড়ে চলেছে কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা ও প্রতিভার বিকাশ ঘটাতে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ক্রীড়া সংঘ থাকা জরুরি। কারণ, বর্তমান শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে ঐক্য, শিক্ষা, শান্তি ও প্রগতির অন্যতম কেন্দ্রস্থল হতে পারে একটি আদর্শ ক্রীড়া সংঘ। তাই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানেও একটি ক্রীড়া সংঘ গড়ে তোলার জোর দাবি জানাই কর্তৃপক্ষের কাছে। 

শাহরিয়ার সিমন, শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স বিভাগ, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬’ প্রতিযোগিতা, বিজয়ী দল যাচ্ছে হংকং

উত্তরায় এজেসিসি ল্যাঙ্গুয়েজ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

আল-আজহারে পড়তে চাইলে আরবি ভাষায় ভালো দখল থাকতে হবে: সুয়াইবুর রহমান

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড: প্রথমবার ১ স্বর্ণসহ ১৫ পদক জয়

সীমানা পেরিয়ে বাংলার সংস্কৃতি

বগুড়ায় পাঠকবন্ধুর বৃক্ষরোপণ কর্মসূচি