হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ

বিজ্ঞপ্তি

সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে স্নাতক ডিগ্রিতে ভর্তি হয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে স্নাতক ডিগ্রিতে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।

ভর্তির পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ইসলাম বলেন, ‘মিরাজের একাডেমিক ও ক্রীড়া জীবনের প্রতি নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা তাঁর সফল শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানাই।’

অন্যদিকে, নিজের অনুভূতি জানিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘শিক্ষা সবসময়ই আমার ও আমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী হতে পেরে আমি গর্বিত।’

তরুণদের ভাবনায় একুশ

সর্বোচ্চ নম্বরে স্বপ্নীলের স্বর্ণজয়

চবিতে ক্রীড়া উৎসব দ্রুততম মানব রুমন, মানবী মাহবুব প্রীতি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবীনবরণ স্প্রিং ২০২৬

এআইইউবির প্রতিষ্ঠাতা হাসনা আবেদীনের নবম মৃত্যুবার্ষিকী বুধবার

মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানার্সআপ কানাডিয়ান ইউনিভার্সিটি

সেরা দুজন স্বর্ণপদকজয়ীর গল্প

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

রোবো কার্নিভ্যালে জয়ী তিন তরুণ

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য