হোম > শিক্ষা > ক্যাম্পাস

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্ট অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক

নারায়ণগঞ্জের আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী সিএসই ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে এর আয়োজন করা হয়।

শনিবার সকাল ১০টায় ফেস্টের উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্বনামধন্য অধ্যাপক ও অনুষ্ঠানের প্রধান অতিথি  ড. মোহাম্মদ কায়কোবাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে তুমি পড়াশোনা করেছ সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে কোথায় দেখতে চাও, তার জন্য নিজেকে গড়ে তুলতে পেরেছ কি না। হতাশ হলে চলবে না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মনীন্দ্র কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ড. কিংকর প্রসাদ ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সরকার হিরেন্দ্র চন্দ্র, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. নাজমুল হাসান,কাজের খবরের পিআরও প্রদীপ বিশ্বাস।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রসায়নের রসে ডুব

লিংকন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ

ইসরাতের নতুন ঠিকানা অক্সফোর্ড

যুক্তির মঞ্চে নিরাপদ আগামীর স্বপ্ন

নারী শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব

বহু প্রতিভায় এগিয়ে মানিকগঞ্জের রিদি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত