হোম > শিক্ষা

জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপের পুরস্কার গ্রহণ করেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার সেগুনবাগিচায় জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ স্কাউট গ্রুপের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এর প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা। এ ছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ সারা দেশের শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হয়েছেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জনাব মো. ইসমাইল হোসেন জাবেদ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। এ ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) একেএম অফতাব হোসেন প্রামানিক। 

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানায়, একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন স্কাউটিং। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ ২০০১ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের ৩৮০ নম্বর দল হিসেবে বাংলাদেশ স্কাউট’স ঢাকা অঞ্চলের রেজিস্টারভুক্ত হয়। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিল তা অনেকটা সার্থক। গৌরবের এই ১৮ বছরে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের সুনাম বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। 

 

প্রশ্ন ফাঁসের গুজব রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ’ বছর: শিক্ষামন্ত্রী

বিদেশে গিয়ে পড়তে চাইলে যেসব বিষয় জানা জরুরি

পড়াশোনায় ভালো করার ১০ উপায়

আচরণ, ব্যক্তিত্ব ও মনস্তাত্ত্বিক দৃঢ়তা

বুটেক্সে চাকরির মেলা সিভি হাতে স্বপ্নের পথে

পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক

বাকৃবিতে জীববিজ্ঞান উৎসব

তপ্ত গ্রীষ্মে জারুলের ছোঁয়া

বাঙলা কলেজ প্রাক্তন রোভারদের পুনর্মিলনী