হোম > শিক্ষা

টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‌্যাঙ্কিং: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে ড্যাফোডিল

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৬-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। একই সঙ্গে সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিলের অবস্থান ৩৫১-৪০০ ব্যান্ডে, যা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান সুনাম ও একাডেমিক সক্ষমতার প্রতিফলন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিআইইউ ৩৮ দশমিক ২২ স্কোর অর্জন করেছে। পাঠদানের মান, গবেষণা পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই পাঁচটি সূচকের ভিত্তিতে এই স্কোর নির্ধারণ করা হয়েছে।

এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, একাডেমিক মানোন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং উদ্ভাবননির্ভর শিক্ষার পরিবেশ গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি এই অর্জন। বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও কার্যকর শিক্ষার সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে পাঠদান, গবেষণা, জ্ঞান স্থানান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়গুলো মূল্যায়ন করা হয়। ড্যাফোডিল নিয়মিত এই র‍্যাঙ্কিংয়ে অবস্থান ধরে রেখেছে, যা মানসম্মত শিক্ষা, গবেষণা, বৈশ্বিক সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়নে তাদের প্রতিশ্রুতির প্রতিফলন বলে উল্লেখ করা হয়।

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষায় উৎকর্ষ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।

প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াচ্ছে অসাধু চক্র, সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

টাইমস হায়ার র‍্যাঙ্কিং: সেরার তালিকায় যবিপ্রবিও

ডিসেম্বরেই ২০২৭ সালের এসএসসি আয়োজনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

‎চলতি বছর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২ নভেম্বর: উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

জিপিএ-৫ অর্জনের ৮ অভ্যাস

আইইএলটিএস ছাড়াই বৃত্তির সুযোগ মিলবে যেসব বিশ্ববিদ্যালয়ে

শিবির জকসুকে দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে: ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল, অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স