হোম > শিক্ষা

ফাইন্যান্সে ক্যারিয়ার গড়তে ৫ বিশ্ববিদ্যালয় বেছে নিন

শিক্ষা ডেস্ক

ব্যবসা ও ফাইন্যান্সে ক্যারিয়ার গড়তে চান? সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হতে পারে আপনার ক্যারিয়ারের প্রথম ধাপ। ফাইন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে।

এসব বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ থাকে। থাকে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, শক্তিশালী প্রাক্তনী নেটওয়ার্ক এবং ভালো ক্যারিয়ার গড়ার সম্ভাবনা।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস বাই সাবজেক্ট ২০২৬ অনুযায়ী, ব্যবসাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে শীর্ষে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। অর্থনীতি ও ইকোনোমেট্রিকস, মার্কেটিং, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স—এই চার বিষয়ে প্রথম হয়েছে বিশ্ববিদ্যালয়টি। জনপ্রিয় পাঁচটি ব্যবসাসংশ্লিষ্ট বিষয়ে বিশ্বের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয় হলো—

অর্থনীতি ও ইকোনোমেট্রিকস

১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

২. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)

৩. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

৪. শিকাগো বিশ্ববিদ্যালয়

৫. প্রিন্সটন বিশ্ববিদ্যালয়

মার্কেটিং

১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

২. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)

৩. ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া

৪. ইউনিভার্সিটি অব কেমব্রিজ

৫. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ

১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

২. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

৩. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)

৪. আইএনএসইএডি

৫. ইউনিভার্সিটি অব অক্সফোর্ড

অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স

১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

২. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

৩. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)

৪. ইউনিভার্সিটি অব অক্সফোর্ড

৫. ইউনিভার্সিটি অব শিকাগো

স্ট্যাটিসটিকস অ্যান্ড অপারেশনাল রিসার্চ

১. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

২. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)

৩. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

৪. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে

৫. ইউনিভার্সিটি অব অক্সফোর্ড

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৬ সালের র‍্যাঙ্কিংয়ে পাঁচটি বড় বিষয়ভিত্তিক ক্ষেত্রের অধীনে ৫৫টি বিষয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১ হাজার ৯০০টির বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এগুলোর মধ্যে ৩০০টির বেশি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো তালিকায় জায়গা করে নিয়েছে।

সূত্র: এনডিটিভি